রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
আন্তর্জাতিক
লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ ভারতর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৭:৩৯ পিএম
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল

লেবাননে ইসরায়েলি হামলায় গত দুই দিনে কয়েক শ মানুষ নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বিশ্বজুড়ে তীব্র নিন্দার ঝড়ের মধ্যে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিক্রিয়া জানায়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “লেবাননে বিপুলসংখ্যক বেসামরিক নাগরিক হতাহতের খবরে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।”

তিনি বলেন, “ভারত সব সময় বেসামরিক নাগরিকদের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। আন্তর্জাতিক আইন মেনে চলা এবং রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা জরুরি।”

এসময় রণধীর জয়সওয়াল লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (ইউনিফিল) ভারতের সৈন্য মোতায়েন রয়েছে বলেও উল্লেখ করেন।

উল্লেখ্য, পাকিস্তান-মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত দুই দিনে লেবাননে ৩০৩ জনকে হত্যা করেছে ইসরায়েল।

এমন এক সময়ে এই হত্যাকাণ্ড ঘটল, যখন শনিবার ইসলামাবাদে ওয়াশিংটন-তেহরান আলোচনার দিকে তাকিয়ে আছে বিশ্ব।

এদিকে, এ ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। জাতিসংঘসহ বিশ্বের বহু দেশ এই ইসরায়েলি হামলার প্রতিবাদ জানিয়ে লেবাননকেও যুদ্ধবিরতির আওতায় রাখতে অনুরোধ জানিয়েছে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  লেবানন   ইসরায়েল   হামলা   ভারত  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close