শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
প্রিয় ক্যাম্পাস
যবিপ্রবিতে গুচ্ছ পদ্ধতির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৮:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে গুচ্ছ পদ্ধতিতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ষষ্ঠ বারের মতো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যবিপ্রবি কেন্দ্রে ‘এ’ ইউনিটে আসন ছিল ৭,৪৩১ জন শিক্ষার্থীর। এর মধ্যে ৮৫ দশমিক ৪ শতাংশের বেশি শিক্ষার্থী উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন পরীক্ষা সংশ্লিষ্টরা।

শুক্রবার (১০ এপ্রিল) জিএসটি গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই দিনে আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষাও বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন প্রসঙ্গে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে যবিপ্রবি কেন্দ্রে জিএসটির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন ক্লাব ও সংগঠনের স্বেচ্ছাসেবীদের আন্তরিক ধন্যবাদ জানাই।”

যবিপ্রবি কেন্দ্রের কো-অর্ডিনেটর ও বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. কোরবান আলীর পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ডিজিটাল ব্যানারে রোল নম্বর, কেন্দ্র ও ভবন নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি প্রতিটি ভবনের প্রবেশমুখে নিরাপত্তা উপ-কমিটি, বিএনসিসি, রোভার স্কাউটসহ স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন।

এর আগে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যবিপ্রবিতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়।

পরীক্ষার সময় যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিল।

পরীক্ষা চলাকালে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ভর্তি পরীক্ষা   অনুষ্ঠিত  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close