শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
আন্তর্জাতিক
বেলজিয়াম ও ইইউতে ভারতের রাষ্ট্রদূত হলেন প্রণয় ভার্মা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৯:০০ পিএম
প্রণয় ভার্মা

প্রণয় ভার্মা

বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার প্রণয় ভার্মা। শিগগিরই তিনি এই নতুন দায়িত্বভার গ্রহণ করবেন।

শুক্রবার (১০ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

২০২২ সালের আগস্টে ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে যোগ দেন প্রণয় ভার্মা। ঢাকায় আসার আগে তিনি ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

ভারতীয় পররাষ্ট্র সার্ভিসের ১৯৯৪ ব্যাচের অভিজ্ঞ কর্মকর্তা প্রণয় ভার্মা হংকং, স্যান ফ্রান্সিসকো, বেইজিং, কাঠমান্ডু ও ওয়াশিংটন ডিসিতে ভারতীয় মিশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত ছিলেন। ২০১৯ সালের জুলাই মাসে হ্যানয় দূতাবাসে রাষ্ট্রদূত হওয়ার আগে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব-এশিয়া বিভাগের যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন।

কূটনৈতিক জীবনের পাশাপাশি তিনি ভারতের পরমাণু নীতি নির্ধারণেও বিশেষ ভূমিকা রেখেছেন। ২০১৭ সাল পর্যন্ত তিনি পরমাণু শক্তি বিভাগের যুগ্ম সচিব হিসেবে ভারতের পরমাণু কূটনীতি সংক্রান্ত বিষয়গুলো সামলেছেন।

যন্ত্রকৌশলে স্নাতক ডিগ্রিধারী প্রণয় ভার্মা ফরেন সার্ভিসে যোগ দেওয়ার আগে প্রখ্যাত শিল্পপ্রতিষ্ঠান টাটা স্টিলে তার কর্মজীবন শুরু করেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের মিডলবারি ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজ থেকে চীনা ভাষার ওপর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বেলজিয়াম   ইইউ   ভারতের রাষ্ট্রদূত   প্রণয় ভার্মা  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close