শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
প্রিয় ক্যাম্পাস
রাজনীতিমুক্ত ক্যাম্পাসে শিবিরের প্রকাশনার স্টিকার, শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ
মোস্তফা গালিব, যবিপ্রবি
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ১:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজনীতিমুক্ত ঘোষিত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের প্রকাশনা প্রতিষ্ঠান আইসিএস পাবলিকেশনের স্টিকার ছড়িয়ে পড়ায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও আলোচনা তৈরি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, ক্যাম্পাসের আবাসিক হলের নোটিশ বোর্ড, কেন্দ্রীয় মসজিদ, মেডিকেল সেন্টার, একাডেমিক ভবনের দেয়াল ও লিফট, বিভিন্ন দেয়াল এবং বৈদ্যুতিক খুঁটিতে আইসিএস পাবলিকেশনের নামসংবলিত স্টিকার লাগানো রয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও এ ধরনের কার্যক্রম ক্যাম্পাসের শিক্ষা ও গবেষণার পরিবেশের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

রাহাত হোসেন নামে এক শিক্ষার্থী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ। তারপরও বিভিন্নভাবে লিফলেট ও স্টিকারের মাধ্যমে রাজনৈতিক উপস্থিতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা আইনবিরোধী। এ বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।’

অন্যদিকে, আইসিএস পাবলিকেশনের লিফলেট বিতরণে যুক্ত এক শিক্ষার্থী সাকিবুল হাসান দাবি করেন, এগুলো কোনো রাজনৈতিক প্রচারণা নয়। তার ভাষ্য, “যে কেউ প্রকাশনা করতে পারে। এখানে দোয়া ও দিকনির্দেশনামূলক তথ্য দেওয়া হয়েছে, রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই।”

উল্লেখ্য, যবিপ্রবির ১০৩তম রিজেন্ট বোর্ড সভায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ করা হয়। “Rules of Discipline for Students” অনুযায়ী শিক্ষার্থীদের সরাসরি বা পরোক্ষভাবে কোনো রাজনৈতিক কার্যক্রমে সম্পৃক্ত না থাকার নির্দেশনা রয়েছে। 

একইসঙ্গে “যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০০১” এবং সংশ্লিষ্ট আচরণবিধি অনুযায়ী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদেরও রাজনৈতিক মতাদর্শ প্রচার থেকে বিরত থাকার কথা বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এসব বিধি লঙ্ঘন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close