রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী       মালয়েশিয়া শ্রমবাজার ২৫ এজেন্সিতে সীমিত করার খবরে বায়রার উদ্বেগ      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      
প্রিয় ক্যাম্পাস
চৈত্র সংক্রান্তিতে রাবিতে ‘যুদ্ধ সংক্রান্তি’ আয়োজন
রাবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ২:০১ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

চৈত্র সংক্রান্তি উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে এক ভিন্নধর্মী যুদ্ধবিরোধী সাংস্কৃতিক আয়োজন ‘যুদ্ধ সংক্রান্তি’। রাবি কালচারাল নেটওয়ার্কের আয়োজনে আগামী সোমবার (১৩ এপ্রিল) এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। 

রোববার (১২ এপ্রিল) সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দীর্ঘদিন পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ গণচাঁদার ভিত্তিতে সাংস্কৃতিক আয়োজন হতে যাচ্ছে। ২ দিনের গণ কালেকশন শেষে আমাদের অর্থ টিমের মোট সংগ্রহ ১৫ হাজার ৫৭ টাকা টাকা। অনুষ্ঠান সফল করতে আমাদের ৩০ হাজারের বেশি অর্থ সংগ্রহ করতে হবে। যারা এই আয়োজন সফল করতে আমাদের সঙ্গে আছে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

এতে আরও বলা হয়েছে, এ বছরটি পৃথিবীর জন্যে মোটেও সুখকর ছিল না। নতুন করে অন্যায় যুদ্ধ চেপেছে ইরানে। যেন মুষ্টিমেয় অথচ প্রচণ্ড ক্ষমতাধর একদল দানবের হাতে বন্দি গোটা বিশ্ব। আমাদের মাতৃভূমির গল্পও ব্যতিক্রম নয়। জুলাই অভ্যুত্থানের পরেও নিশ্চিত হয়নি ভিন্ন জাতিসত্তা, ভিন্ন মত ও পথের সম-মর্যাদা। আবু সাঈদ, মীর মুগ্ধ, অনাসদের রক্তে দেশ গড়ার সম্ভাবনা লুটেপুটে খাচ্ছে প্রভাবশালীদের ঘুণপোকারা।

শান্তির আকাঙ্ক্ষা ও মানবিকতার লড়াইয়ের কথা উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এর মাঝেই আমরা শান্তি চাই, সমব্যথী হতে চাই, প্রাণ খুলে গাইতে চাই, নিজের কথা বলতে চাই আর প্রচণ্ড মর্যাদাবোধ নিয়ে বাঁচতে চাই। আমরাও বয়ে চলি মানবিকতা আর ন্যায্যতা নিয়ে বাঁচার এক অবিরাম লড়াই। আসন্ন বছরে সেই লড়াইয়ে বিজয়ের আকাঙ্ক্ষায় আমাদের এই সাংস্কৃতিক রসদ অনুসন্ধান।

উল্লেখ্য, অনুষ্ঠানের দিন পরিবহন চত্বরে বিকাল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠেয় আয়োজনটিতে গান, নাচ ও আবৃত্তি পরিবেশনা করবেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কালচারাল সার্কেলের প্রতিনিধিরা। 

অনুষ্ঠানটি সমন্বয়ের দায়িত্বে আছেন মাঈশা মারিয়াম, নিশাদুজ্জামান আকাশ, সামিউন হাসিম আহন, তন্ময় রায়, মো. শাহরিয়ার নাঈম মাসুম, এমআর মৃদুল, ফুয়াদ রাতুল এবং সাদেক রহমান।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close