রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      
প্রিয় ক্যাম্পাস
ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯২.৫০ শতাংশ
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ২:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র ‘ডি’ ইউনিট অর্থাৎ ধর্মতত্ত্ব অনুষদের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে উপস্থিতির হার ছিল ৯২.৫০ শতাংশ।

রবিবার (১২ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন এবং রবীন্দ্র-নজরুল কলা ভবনে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবারের ডি ইউনিটের চারটি বিভাগের ৩৩০ আসনের বিপরীতে এতে আবেদনকারী ছিলেন ২ হাজার ৩৯ জন। তন্মধ্যে, আজকের পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ হাজার ৮৮৬ জন, যা মোট আবেদনকারীর ৯২.৫০ শতাংশ।

পরীক্ষা চলাকালীন পরীক্ষার হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকসহ প্রশাসনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের অধীনে ৪টি বিভাগ রয়েছে। এর মধ্যে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের অন্তর্ভুক্ত আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ ও আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, কলা অনুষদের অন্তর্ভুক্ত আরবি ভাষা ও সাহিত্য বিভাগ এবং নতুন চালু করা ইসলামিক অ্যান্ড কম্পারেটিভ রিলিজিয়ন অনুষদের অন্তর্ভুক্ত দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ রয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ইবি   ইউনিট   ভর্তি পরীক্ষা   
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close