শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      
আন্তর্জাতিক
ফের সৌদি আরবের তেল স্থাপনাগুলোর কার্যক্রম চালু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৩:৪১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত জ্বালানি স্থাপনাগুলোর মধ্যে কয়েকটির কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে বলে জানিয়েছে সৌদি আরব।

দেশটির জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের মাধ্যমে দৈনিক প্রায় ৭০ লাখ ব্যারেল তেল পরিবহনের পূর্ণ সক্ষমতা পুনরুদ্ধার করা হয়েছে।

এছাড়া ম্যানিফা ওয়েলফোলড থেকে দৈনিক প্রায় ৩ লাখ ব্যারেল তেল উৎপাদনও পুনরায় শুরু হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, খুরাইস তেলক্ষেত্রের পূর্ণ উৎপাদন চালু করতে কাজ চলছে, যা সম্পূর্ণ চালু হলে অতিরিক্ত আরও ৩ লাখ ব্যারেল তেল উৎপাদন সম্ভব হবে।

এর আগে বৃহস্পতিবার রিয়াদ, পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং ইয়ানবু ইন্ডাস্ট্রিয়াল সিটির তেল, গ্যাস ও বিদ্যুৎ স্থাপনাগুলোতে হামলার পর কয়েকটি স্থাপনার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল।

বিশ্লেষকদের মতে, দ্রুত উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক করতে পারা বৈশ্বিক জ্বালানি বাজারে চাপ কিছুটা কমাতে সহায়ক হতে পারে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  সৌদি আরব   তেল স্থাপনা   কার্যক্রম চালু  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close