রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      
আন্তর্জাতিক
হাইতিতে দুর্গে পদদলিত হয়ে নিহত ৩০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৫:০২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতির পর্যটনকেন্দ্র সিটাডেল লাফেরিয়েরে পদদলিতে অন্তত ৩০ জন নিহত হয়েছেন।

শনিবার (১১ এপ্রিল) এই ঘটনা ঘটে। 

হাইতির নর্ড বিভাগের সিভিল প্রোটেকশনের প্রধান জেন হেনরি পিটিট জানান, ইস্টার উপলক্ষে বার্ষিক সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

দেশটির প্রধানমন্ত্রী অ্যালিক্স দিদিয়ের ফিলস-অ্যামি বলেন, ‘মিলো শহরের ওই স্থানে ‘অনেক তরুণ-তরুণীর উপস্থিতিতে একটি পর্যটন অনুষ্ঠানের সময়’ দুর্ঘটনাটি ঘটে।’

তিনি জানান, একটি তদন্ত শুরু হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় ‘সব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে’ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের তথ্যানুযায়ী, সামাজিক মাধ্যমে প্রচারের পর দুর্গটির প্রতিষ্ঠা স্মরণে আয়োজিত অনুষ্ঠানে বিপুলসংখ্যক শিক্ষার্থী ও দর্শনার্থী উপস্থিত হয়েছিল। 

জানা গেছে, প্রবেশপথের কাছে পদদলিতের ঘটনা শুরু হয় এবং হঠাৎ ভারি বৃষ্টিপাতের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে।

হাইতির স্থানীয় একটি পত্রিকা সিভিল প্রোটেকশনের প্রধান পেটিটের বরাত দিয়ে জানায়, এ ঘটনায় অন্তত ৩০ জন মারা গেছে। তবে সরকারি বিবৃতিতে মৃতের সংখ্যা উল্লেখ করা হয়নি।

ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভের পর পরই হাইতিতে এ ঐতিহাসিক দুর্গটি নির্মাণ করা হয়েছিল। স্বাধীনতার পর বিপ্লবী নেতা হেনরি ক্রিস্টোফি এটি নির্মাণ করেন। বর্তমানে এটি দেশটির স্বাধীনতার প্রতীক এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান।

সূত্র : বিবিসি

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  হাইতি   দুর্গে পদদলিত   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close