রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মালয়েশিয়া শ্রমবাজার ২৫ এজেন্সিতে সীমিত করার খবরে বায়রার উদ্বেগ      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
বেরোবিতে চার দিনের ‘শহীদ আবু সাঈদ বইমেলা’ শুরু
রংপুর ব্যুরো
প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৯:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শুরু হয়েছে চার দিনব্যাপী ‘শহীদ আবু সাঈদ বইমেলা’। 

রোববার (১২ এপ্রিল) বিকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে উদ্বোধন করেন আবু সাঈদের মা মনোয়ারা বেগম ও বাবা মকবুল হোসেন। 

উদ্বোধনের প্রথম দিনেই শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ হয়ে ওঠে মিলনমেলায়। 

উদ্বোধন শেষে অতিথিরা মেলায় স্থাপিত শহীদ আবু সাঈদ কর্নার, আলোকচিত্র প্রদর্শনী ও বিভিন্ন স্টল ঘুরে দেখেন। 

পরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেলা আয়োজক কমিটির আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান। প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম শওকাত আলী। বক্তব্য দেন মকবুল হোসেন, মনোয়ারা বেগম, বেরোবির রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান প্রমুখ।

মেলায় আবু সাঈদ কর্নারসহ মোট ৩২টি প্রকাশনা সংস্থা ও বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল অংশ নিয়েছে। মেলা ১২-১৫ এপ্রিল পর্যন্ত চলবে। জ্বালানি সংকটের কারণে সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিদিন দুপুর দেড়টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা খোলা থাকবে। তবে পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। 

অনুষ্ঠানে মনোয়ারা বেগম বলেন, ‘ছেলের নামে বইমেলা আয়োজন আমাকে গভীরভাবে আবেগাপ্লুত করেছে।’

তিনি আশা প্রকাশ করেন, এই মেলার মাধ্যমে তার ছেলের স্মৃতি দীর্ঘদিন মানুষের মাঝে বেঁচে থাকবে। 

মকবুল হোসেন বলেন, ‘ভবিষ্যতে এই মেলা আরও বড় পরিসরে আয়োজন করা হবে- এমন প্রত্যাশা আমার।’ 

এম শওকাত আলী বলেন, ‘শহীদ আবু সাঈদের চেতনা ও আদর্শ সবসময় প্রাসঙ্গিক থাকবে। একটি বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয়ে এই মেলার আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বেরোবি   শহীদ আবু সাঈদ   বইমেলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close