সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
প্রিয় ক্যাম্পাস
হাবিপ্রবি প্রেস ক্লাবের যাত্রা শুরু, আহ্বায়ক ডালিম ও সদস্য সচিব তানভীর
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৬:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শিক্ষার্থীদের সংবাদভিত্তিক সংগঠন হাবিপ্রবি প্রেস ক্লাবের যাত্রা শুরু হয়েছে। 

সোমবার (১৩ এপ্রিল) বিকালে বিশ্ববিদ্যালয়ের টিচার্স-স্টুডেন্ট সেন্টারে (টিএসসি) আহ্বায়ক কমিটি ঘোষণা ও পরিচিতির মাধ্যমে ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

হাবিপ্রবি প্রেস ক্লাবের আহ্বায়ক মনোনীত হয়েছেন ডালিম চন্দ্র রায়, সদস্য সচিব মনোনীত হয়েছেন তানভীর আহমেদ। ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে মো. জান্নাতুন নাঈম, জীবন ঘোষ ও নাজমুল সাকিব সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। 

ডালিম চন্দ্র রায় বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সেইসাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি; যারা আমাদের একটি সাংগঠনিক ভিত্তিকে অনুমতি দিয়ে আমাদের সংবাদ প্রকাশের কাজকে ত্বরান্বিত করেছেন। হাবিপ্রবি প্রেস ক্লাব শিক্ষার্থীদের সংবাদভিত্তিক সংগঠনের একটি দৃঢ় ভিত্তি। যার মাধ্যমে আমরা এ বিশ্ববিদ্যালয়ের সব খবরাখবর সকলের মাধ্যমে তুলে ধরতে পারবো। হাবিপ্রবি প্রেস ক্লাব এ বিশ্ববিদ্যালয়ের স শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের হয় কাজ করতে চায়। আমাদের যাত্রায় আপনাদের সহযোগিতা প্রত্যাশা করি। আশা রাখছি, সকলে সহযোগিতা করে আমাদের পাশে থাকবেন।’

তানভীর আহমেদ বলেন, ‘আলাদাভাবে সাংবাদিকতা করতাম। হাবিপ্রবি প্রেস ক্লাব গঠনের মাধ্যমে একটি সাংগঠনিক ভিত্তি দাঁড় হলো; যার মাধ্যমে সংবাদ প্রকাশের কাজ যথেষ্ট সহজ ও সাবলীল হবে। বিশ্ববিদ্যালয়ে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। আশা রাখছি, সকলে আমাদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করবেন।’

কেকে/এমএ



আরও সংবাদ   বিষয়:  হাবিপ্রবি প্রেস ক্লাব   আহ্বায়ক ডালিম   সদস্য সচিব তানভীর  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close