সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
আন্তর্জাতিক
‘অবরুদ্ধ’ হরমুজ পাড়ি দিলো নিষেধাজ্ঞাপ্রাপ্ত চীনা ট্যাংকার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ২:৩৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকাভুক্ত চীনা ট্যাংকার রিচ স্টারি মার্কিন সামরিক বাহিনী ঘোষিত ‘অবরুদ্ধ’ হরমুজ প্রণালি পার হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) হরমুজ ও তার আশপাশের এলাকায় মার্কিন প্রহরার মধ্যেই প্রণালি অতিক্রম করেছে রিচ স্টারি।

অর্থনৈতিক তথ্য বিষয়ক ব্রিটিশ আন্তর্জাতিক সংস্থা এলএসইজি, সমুদ্রে বাণিজ্যিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ব্রিটিশ সংস্থা মেরিন ট্রাফিক এবং কেপলারের বরাত দিয়ে এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, হরমুজ প্রণালি এবং ইরানের সমুদ্রবন্দরগুলো লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবরোধ জারির পর এই প্রথম কোনো বিদেশি তেলবাহী জাহাজ হরমুজ প্রণালি পড়ি দিল; তা-ও এমন একটি জাহাজ, যেটিকে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে বিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি শুরু হয় ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ। টানা ৪০ দিন যুদ্ধের পর শান্তি সংলাপের জন্য ১৪ দিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয় ইরান ও যুক্তরাষ্ট্র। সমঝোতা চুক্তি স্বাক্ষর করতে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের উদ্যোগে ১১ এপ্রিল ইসলামাবাদে সংলাপে বসেন মার্কিনি ও ইরানি প্রতিনিধিরা। কিন্তু ২১ ঘণ্টা ধরে আলোচনার পরেও কোনো চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।

চুক্তি স্বাক্ষর না হওয়ায় ১২ এপ্রিল হরমুজ প্রণালি এবং ইরানের সামুদ্রিক বন্দরগুলো অবরোধ করা হবে বলে ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প।

তিনি এ ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর এক এক্সবার্তায় মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম) জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আদেশ পালনে ইতোমধ্যে কাজ শুরু করেছে সেন্টকোম।

সেন্টকোম হরমুজ ও পারস্য উপসাগরে প্রহরা বসানোর পর ২ দিন অতিক্রান্ত হওয়ার আগেই প্রণালি পাড়ি দিলো রিচ স্টারি।

রিচ স্টারি একটি মাঝারি আকারের এবং ধারণক্ষমতার ট্যাংকার। এই জাহাজটি একবারের যাত্রায় ২ লাখ ৫০ হাজার ব্যারেল তেল (এক ব্যারেল=১৫৯ লিটার) তেল বহন করতে পারে। ইরানি তেল পরিবহন এবং ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকর অভিযোগে রিচ স্টারি এবং ট্যাংকারটির ট্যাংকারটি মালিক প্রতিষ্ঠান সাংহাই জুয়ানরান শিপিং কোম্পানি লিমিটেডকে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ।

হরমুজ প্রণালি অতিক্রমের সময় ট্যাংকারটিতে চীনা ক্রুরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে আরও তথ্য জানতে সাংহাই জুয়ানরান শিপিং কোম্পানির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, কিন্তু কোম্পানির কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  অবরুদ্ধ   হরমুজ   নিষেধাজ্ঞাপ্রাপ্ত   চীনা ট্যাংকার  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close