রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
আন্তর্জাতিক
হরমুজ প্রণালি ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্কখোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১০:৪২ এএম
মোজতবা আলী খামেনির সামরিক উপদেষ্টা মোহসিন রেজাই। সংগৃহীত ছবি

মোজতবা আলী খামেনির সামরিক উপদেষ্টা মোহসিন রেজাই। সংগৃহীত ছবি

হরমুজ প্রণালি ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনির সামরিক উপদেষ্টা মোহসিন রেজাই বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ‘পুলিশের’ ভূমিকা নিতে চাইলে মার্কিন জাহাজ ডুবিয়ে দেওয়া হবে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এর পরপরই তেহরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ করে দেয়। বর্তমানে এই সমুদ্রপথ ও ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্র নৌ-অবরোধ আরোপ করেছে।

এ পরিস্থিতিতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে মোহসিন রেজাই বলেন, যুক্তরাষ্ট্রের এমন ভূমিকা গ্রহণ অযৌক্তিক। তিনি প্রশ্ন তুলে বলেন, ‘ট্রাম্প হরমুজ প্রণালিতে পুলিশ হতে চান—এটা কি তার কাজ?’

হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, ‘অবরোধ কার্যকর করতে মোতায়েন মার্কিন জাহাজগুলো ইরানের প্রথম ক্ষেপণাস্ত্র হামলাতেই ডুবে যেতে পারে।’

উল্লেখ্য, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সাবেক কমান্ডার–ইন–চিফ ছিলেন মোহসিন রেজাই। ১৯৮১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। সম্প্রতি তিনি অবসর ভেঙে নতুন করে দায়িত্ব নিয়ে সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা হিসেবে কাজ করছেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  হরমুজ প্রণালি   যুক্তরাষ্ট্র   ইরান   হুঁশিয়ারি  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close