রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
বর্নিল সাজে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বর্ষবরণ
খোলা কাগজ প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৫:১৪ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

নববর্ষের আনন্দ, বাঙালিয়ানা ও রঙের আবেশে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে উদযাপিত হয়েছে ‘বৈশাখ ১৪৩৩’। পুরোনোকে পেছনে ফেলে নতুনকে বরণের প্রত্যয়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বরাবরের মতোই আয়োজন করেছে ‘বৈশাখ ১৪৩৩’।

বাঙালির জীবনে পহেলা বৈশাখ এক অনন্য উৎসব। চৈত্রের দাবদাহকে একপাশে সরিয়ে ঈশান কোণে উঠে কালবৈশাখের ঝড়। প্রকৃতি তখন নতুন রূপে সেজে ওঠে। সেই নবসূচনা ও রঙের আবেশকে ঘিরেই প্রেসিডেন্সি ইউনিভার্সিটি উন্মোচন করে নববর্ষের হালখাতা। 

এবারের আয়োজনে কোনো নির্দিষ্ট রঙকে প্রাধান্য না দিয়ে, নতুন বছরের আগমনে জীবনে যে আনন্দ, উচ্ছ্বাস ও রঙের সঞ্চার ঘটে, সেটিকেই মূল ভাবনা হিসেবে তুলে ধরা হয়। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, সাংস্কৃতিক পরিবেশনা, বাঙালিয়ানা সাজসজ্জা এবং ঐতিহ্যবাহী রসনাবিলাস পুরো অনুষ্ঠানকে আরও উৎসবমুখর ও বর্ণিল করে তোলে।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল মান্নান চৌধুরী। 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, স্কুল অব ইঞ্জিনিয়ারিং-এর ডিন প্রফেসর ড. শহিদুল ইসলাম খান, স্কুল অব বিজনেস-এর ডিন প্রফেসর আবুল কালাম, স্কুল অব ল-এর ডিন প্রফেসর মোহাম্মদ আজহারুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমান, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা। 

সবার আনন্দঘন যোগদানে অনুষ্ঠানটি হয়ে উঠে বাঙময় এবং উৎসবমুখর।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  প্রেসিডেন্সি ইউনিভার্সিটি   বর্ষবরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close