বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
আন্তর্জাতিক
ইরানিদের সঙ্গে শান্তি চুক্তি খুবই নিকটে : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৮:৪০ এএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান তাদের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়েছে।

ট্রাম্প বলেন, ‘ইরানিদের সঙ্গে শান্তি চুক্তি খুবই কাছাকাছি ও নিকটে রয়েছে।’

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) হোয়াইট হাউজের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট।

তিনি বলেছেন, ‘ইরান ইতিমধ্যে তাদের সমৃদ্ধকরণকৃত ইউরেনিয়াম হস্তান্তর করতে রাজি হয়েছে। যদিও ইরানি নেতৃবৃন্দ কখনো এতে রাজি হওয়ার ইঙ্গিতও দেয়নি।’

ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালিতে তাদের অবরোধের কারণে ইরান আলোচনায় বসতে সম্মত হয়েছে।

তিনি বলেছেন, “ইরান চুক্তি করতে চায়। আর আমরা তাদের সঙ্গে খুবই ভালোভাবে ডিল করছি।”

ট্রাম্প আরও বলেছেন, ‘ইরানের সঙ্গে দুই সপ্তাহের যে যুদ্ধবিরতি হয়েছে, সেটির মেয়াদ আর বাড়ানোর দরকার নেই। কারণ তার আশা এই সময়ের মধ্যেই ইরানিদের সঙ্গে তাদের স্থায়ী যুদ্ধবিরতির চুক্তি হবে।’

গত ৮ এপ্রিল থেকে শুরু হওয়া দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতির চুক্তিটি ২১ এপ্রিল শেষ হয়ে যাবে।

এ সপ্তাহের শেষে ইরানের সঙ্গে আবারও আলোচনা হতে পারে ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেছেন, ‘যদি চুক্তি হয় তাহলে চুক্তি স্বাক্ষরে তিনি পাকিস্তানে যাবেন।’

ট্রাম্প বলেছেন, “ইরানের সঙ্গে এ মুহূর্তে আমাদের খুবই ভালো সম্পর্ক আছে। আমি মনে করি চার সপ্তাহের বোমা হামলা এবং শক্তিশালী নৌ অবরোধের কারণে এটি সম্ভব হয়েছে।”

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  ইরান   শান্তি চুক্তি   ট্রাম্প  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close