শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
অর্থনীতি
এক লাখ ৪১ হাজার টন ডিজেল আসছে দেশে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৭:০৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চট্টগ্রাম বন্দর দিয়ে দেশে আসছে ১ লাখ ৪১ হাজার টন ডিজেল। এটি দিয়ে দেশের প্রায় ১২ দিনের জ্বালানি চাহিদা পূরণ করা সম্ভব হবে বলে জানা গেছে।

আজ শুক্রবার (১৭ এপ্রিল) বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানা গেছে।

পোস্টে বলা হয়েছে, ‘শুক্রবার তেলবাহী ট্যাংকারগুলোর মধ্যে ৩টি চট্টগ্রাম বন্দরে ভিড়বে এবং আরেকটি আগামী রোববার (১৯ এপ্রিল) বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।’

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার পর্যন্ত দেশে ডিজেলের মজুত ছিল ১ লাখ ৫৫ হাজার টন। নতুন ৪টি ট্যাংকারে আসা ডিজেল খালাস শেষে মজুত বেড়ে প্রায় ২ লাখ ৯৬ হাজার টনে উন্নীত হবে। এতে করে মোট মজুত দিয়ে প্রায় ২৫ দিনের চাহিদা পূরণ করা সম্ভব হবে।’

চট্টগ্রাম বন্দর সূত্রে পোস্টে জানানো হয়, শুক্রবার চট্টগ্রাম বন্দরে ভিড়বে এমটি ওকট্রি, এমটি কেপ বনি ও এমটি লিয়ান সং হু নামের এ তিনটি ট্যাংকার। আর এমটি গোল্ডেন হরাইজন নামের আরেকটি ট্যাংকার আগামী রোববার বন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ডিজেল আসছে দেশে  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close