শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      
প্রিয় ক্যাম্পাস
হাবিপ্রবিতে নবীন বরণ অনুষ্ঠিত, আধুনিক শিক্ষা ও গবেষণায় গুরুত্বারোপ
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৭:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)-এ ২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ নূর হোসেন হল সংলগ্ন মাঠে আয়োজিত এ নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া এবং অন্যান্য সংসদ সদস্যবৃন্দ। 

এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, ট্রেজারার, ডিন, শিক্ষক-কর্মকর্তা ও নবাগত শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে নবাগত শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করা হয় এবং প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা ওরিয়েন্টেশন স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।

বিশেষ অতিথির বক্তব্যে হুইপ মো. আখতারুজ্জামান মিয়া হাবিপ্রবিকে পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জানান, যাতে শিক্ষার্থীরা ভর্তির পরই আবাসনের সুযোগ পায়।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ড. এহছানুল হক মিলন বলেন, ‘বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে আধুনিক ও দক্ষতাভিত্তিক শিক্ষার বিকল্প নেই।’

শিক্ষক নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর দেন এবং হাবিপ্রবির উন্নয়নে ইতোমধ্যে ৫০০ কোটির বেশি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান তিনি। 

শিক্ষা, গবেষণা, ল্যাব ও শ্রেণিকক্ষের মানোন্নয়নে দ্রুত কাজ শুরু হবে বলেও তিনি উল্লেখ করেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, নির্ধারিত সময়েই ক্লাস শুরু করা বিশ্ববিদ্যালয়ের একটি বড় অর্জন। তিনি জানান, প্রায় ৫৭৬ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের আওতায় নতুন একাডেমিক ভবন, ছাত্র-ছাত্রী হল, আধুনিক গবেষণাগার, আবাসিক ভবন ও অন্যান্য অবকাঠামো নির্মাণ করা হবে।

অনুষ্ঠানে আরও জানানো হয়, পিএইচডি শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি চালু, দীর্ঘদিন পর সমাবর্তন আয়োজন এবং গবেষণা কার্যক্রম সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হয়েছে। 

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে অতিথিরা উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন ও গবেষণায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  হাবিপ্রবি   নবীন বরণ   আধুনিক শিক্ষা  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close