শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
প্রিয় ক্যাম্পাস
বিশ্বায়নের যুগে টিকে থাকতে না পারলে ভবিষ্যৎ অন্ধকার: শিক্ষামন্ত্রী
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৮:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিশ্বায়নের যুগে টিকে থাকতে না পারলে ভবিষ্যৎ অন্ধকার বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শুক্রবার (১৭ এপ্রিল) দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। 

ওরিয়েন্টেশনে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের দেশে অনেক মানুষ রয়েছে। এত মানুষকে আশীর্বাদ হিসেবে নিতে হবে। মহান আল্লাহ তায়ালা বেশকিছু জিনিস আশীর্বাদ হিসেবে দিয়েছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগামীর বাংলাদেশ গড়তে চেয়েছেন। সেই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর হচ্ছেন শিক্ষকেরা এবং শিক্ষার্থীরা। সেজন্য শিক্ষকদের গবেষণা করতে হবে এবং শিক্ষার্থীদের পড়াশোনা করতে হবে। আমাদেরকে গুণগত মানের শিক্ষা নিশ্চিত করতে হবে নইলে আমরা উন্নত দেশের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার কারিগরি,প্রকৌশলী, প্রযুক্তি, চিকিৎসা বিজ্ঞান, রোবোটিকস এবং  কৃত্রিম বুদ্ধিমত্তার শিক্ষার দিকে গুরুত্ব দিয়েছেন। আমরা যদি সঠিক শিক্ষাদানের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের গড়ে তুলতে পারি তাহলে আমাদের বাংলাদেশ হবে বিশ্বের ১ নম্বর মানবসম্পদে ভরপুর দেশ।’

তিনি আরও বলেন, ‘এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের গবেষণার প্রতি মনোযোগ বাড়াতে হবে। শুধু কাঠামোগত উন্নয়নের প্রতি নজড় দিলে হবে না। এগুলোর প্রয়োজন অনস্বীকার্য। তবে সেইসাথে আমাদের গবেষণার প্রতি গুরুত্বারোপ করতে হবে।’

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া,  সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম মঞ্জু, মো. সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, সৈয়দ জাহাঙ্গীর আলম এবং হাবিপ্রবির উপ-উপাচার্য  প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির ও দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মো. মোফাজ্জল হোসেন দুলাল। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্ল্যা। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন প্লান্ট প্যাথলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মহিদুল হাসান ও এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ ফারুক হাসান। হাবিপ্রবি প্রক্টর প্রফেসর ড. মো. নওশের ওয়ান, শিক্ষক, নবাগত শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বিশ্বায়নের যুগ   অন্ধকার   শিক্ষামন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close