শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      
আন্তর্জাতিক
হরমুজ প্রণালি খুলতেই বিশ্ববাজারে তেলের দামে ধস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ১০:৩৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরানের ঘোষণায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত হওয়ায় বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় প্রায় ১০ শতাংশ পর্যন্ত কমে যায়। এর ফলে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেল ব্যারেল প্রতি ৯০ ডলারের নিচে নেমে এসেছে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে গত কয়েক সপ্তাহ ধরে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথটি কার্যত বন্ধ ছিল, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করে। ফলে তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। তবে প্রণালিটি পুনরায় চালু হওয়ায় সরবরাহ স্বাভাবিক হওয়ার আশায় বাজারে ইতিবাচক প্রবণতা তৈরি হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, বিশ্বের জ্বালানি পরিবহনের একটি বড় অংশ এই প্রণালির ওপর নির্ভরশীল। ফলে এটি চালু হওয়া মানেই বিশ্ববাজারে জ্বালানির চাপ কমে আসা। এর প্রভাব ইতোমধ্যে তেলের দামে পড়েছে এবং ভবিষ্যতে বৈশ্বিক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

সূত্র: দ্য গার্ডিয়ান।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  হরমুজ প্রণালি   বিশ্ববাজার   তেলের দাম   ধস  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close