মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
আন্তর্জাতিক
প্রতিরোধ লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার ইরানের সর্বোচ্চ নেতার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১০:২১ পিএম
মোজতবা খামেনি

মোজতবা খামেনি

ইসরাইল-আমেরিকার বিরুদ্ধে প্রতিরোধ লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। বলেছেন, তিনি ‘কুফর ও ঔদ্ধত্যের সামনের সারির দুই বাহিনী’র বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাবেন। 

শনিবার (১৮ এপ্রিল) আর্মি ডে উপলক্ষে টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।

বার্তায় মোজতবা খামেনি আরও বলেন, ‘ইরানের সেনাবাহিনী ‘তাদের (ইসরাইলি-মার্কিন) দুর্বলতা ও অপমান বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে’ এবং ‘আমাদের ড্রোনগুলো বজ্রপাতের মতো আমেরিকান ও জায়নিস্ট অপরাধীদের ওপর আঘাত হানছে’। 

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইরানের সাহসী নৌবাহিনী শত্রুদের নতুন পরাজয়ের স্বাদ দিতে প্রস্তুত’।

মোজতবা খামেনি সাম্প্রতিক যুদ্ধকে ইরানের বিপ্লবী ধারাবাহিকতার অংশ হিসেবে তুলে ধরেন। তিনি ১৯৭৯ সালের ইসলামি বিপ্লব থেকে শুরু করে আগের দুইটি ‘আরোপিত যুদ্ধ’ হয়ে বর্তমান সংঘাত পর্যন্ত এর ধারাবাহিকতা ব্যাখ্যা করেন। 

তার মতে, সেনাবাহিনী বিপ্লবের পর থেকেই ‘নিজের সঠিক অবস্থানে’ রয়েছে এবং এটি ‘জনগণের হৃদয় থেকে উঠে আসা, সত্যিকারের জাতির সন্তান’।
 
বার্তায় মোজতবা তার পূর্বসূরি ও বাবা শহিদ আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানান। তাকে তিনি এমন একজন নেতা হিসেবে উল্লেখ করেন, যিনি বিপ্লবের প্রথম দশক থেকেই সেনাবাহিনীকে টিকিয়ে রাখা ও শক্তিশালী করতে সবচেয়ে বেশি চেষ্টা করেছেন।
  
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই মুহূর্তে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চলছে। যার মেয়াদ আগামী ২১ এপ্রিল শেষ হবে। পাকিস্তানের মধ্যস্থতায় প্রায় ৫ সপ্তাহের সংঘাতের পর গত ৭ এপ্রিল এই যুদ্ধবিরতি কার্যকর হয়। 
 
এরপর গত সপ্তাহে ইসলামাবাদে একটি শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে মার্কিন ও ইরানি আলোচকরা অংশ নেন। তবে শেষ পর্যন্ত এই আলোচনা ব্যর্থ হয়। এখন নতুন করে আরও একটি বৈঠকের প্রস্তুতি চলছে।
 
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, ‘আগামী বুধবারের (২২ এপ্রিল) মধ্যে কোনো চুক্তি না হলে ইরানে আবার বোমা হামলা শুরু হতে পারে।’

পাশাপাশি হরমুজ প্রণালী নিয়েও ফের উত্তেজনা শুরু হয়েছে। ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকায় শনিবার (১৮ এপ্রিল) দুপুরে হরমুন প্রণালীতে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
 
দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড খাতাম আল আম্বিয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অব্যাহত নৌ অবরোধের কারণে প্রণালিটি পুনরায় ‘কঠোর নিয়ন্ত্রণে’ নেওয়া হয়েছে, যা কার্যত এটিকে আগের মতো উন্মুক্ত রাখার সিদ্ধান্ত থেকে সরে আসার ইঙ্গিত দেয়।
 
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে ইরানের সামরিক সদর দফতর জানায়, ওয়াশিংটন প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগামী ও বন্দর থেকে ছেড়ে যাওয়া জাহাজগুলোর ওপর নৌ অবরোধ অব্যাহত রেখেছে, যা আলোচনার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  প্রতিরোধ লড়াই   অব্যাহত রাখা   অঙ্গীকা   ইরানের সর্বোচ্চ নেতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close