শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      
আন্তর্জাতিক
হরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে গুলি, ইরানের রাষ্ট্রদূতকে তলব দিল্লির
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৮:৪৫ এএম আপডেট: ১৯.০৪.২০২৬ ৮:৫১ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি অতিক্রম করার সময় অপরিশোধিত তেলবাহী দুটি ভারতীয় জাহাজে গুলি চালানো হয়েছে।  

শনিবার (১৮ এপ্রিল) এই হামলার কথা নিশ্চিত করেছে ভারতের সরকারি একটি সূত্র।  এ ঘটনার পরিপ্রেক্ষিতে ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত সরকার।

এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, শনিবার হরমুজ প্রণালি অতিক্রম করার সময় একটি বাণিজ্যিক জাহাজে ইরানি গানবোট থেকে গুলি চালানোর খবর পাওয়া যায়।  ‘জগ অর্ণব’ এবং ‘সানমার হেরাল্ড’—নামে জাহাজ দুটি হামলার মুখে পড়ে। এ ঘটনায় কেউ আহত হয়নি এবং জাহাজ দুটির কোনো ক্ষতি হয়নি। তবে তেল বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ নৌপথে এই ঘটনার পর জাহাজ দুটিকে আবার ফিরে যেতে হয়।

এর আগে শনিবারই ‘ভাগ্য লক্ষ্মী’ নামক একটি জাহাজের নাবিকরা ইরানি নৌবাহিনীর সাথে তাদের কথোপকথনের তথ্য প্রকাশ করে।

এই ঘটনার পর ইরানের রাষ্ট্রদূতকে তলব করে ভারত সরকার এই ঘটনার বিষয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে।

একইসঙ্গে, ভারতের উদ্দেশ্যে আসা সমস্ত বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য ইরানের প্রতি আহ্বান জানিয়েছে দিল্লি।

এদিকে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকায় শনিবার দুপুরে গুরুত্বপূর্ণ নৌপথটি ফের বন্ধ ঘোষণা করে ইরান।

আইআরজিসির নৌবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করে জানায়, ‘ইরান থেকে আসা বা ইরানে যাওয়ার জাহাজ চলাচল যতদিন হুমকির মুখে থাকবে, ততদিন হরমুজ প্রণালির অবস্থা আগের মতোই কঠোর নিয়ন্ত্রণে থাকবে।’

আইআরজিসির যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো অবরোধ করে যাওয়ায় হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ‘আবার আগের অবস্থায় ফিরে গেছে’।

আইআরজিসির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ‘অবরোধের নামে জলদস্যুতা ও সামুদ্রিক চুরি চালিয়ে যাচ্ছে’।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  হরমুজ প্রণালি   ইরান   রাষ্ট্রদূত   দিল্লি  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close