রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
আন্তর্জাতিক
কিয়েভে বন্দুকধারীর হামলায় নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ২:৫৮ পিএম

বন্দুকধারীর হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে অন্তত ৬ জন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) এক ব্যক্তি শহরের একটি সড়কে নির্বিচারে গুলি চালানোর পর একটি সুপারমার্কেটে ঢুকে জিম্মি পরিস্থিতি তৈরি করছে বলে জানায় দেশটির কর্তৃপক্ষ।

ইউক্রেনের অ্যাটর্নি জেনারেল রুসলান ক্রাভচেঙ্কো জানিয়েছেন, হামলাকারী ৫৮ বছর বয়সী এক ব্যক্তি, যার জন্ম মস্কোতে। ঘটনাস্থলে অভিযানের সময় তিনিও নিহত হয়েছেন।

কর্তৃপক্ষ জানায়, হামলার পেছনের কারণ ও ঘটনার প্রেক্ষাপট খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনাকে “সন্ত্রাসী হামলা” হিসেবে তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন ক্রাভচেঙ্কো।

তার ভাষ্য অনুযায়ী, কিয়েভের হলোসিভস্কি জেলায় একটি সড়কে প্রথমে গুলি চালিয়ে চারজনকে হত্যা করে হামলাকারী। এরপর সে একটি সুপারমার্কেটে ঢুকে নিজেকে ব্যারিকেড করে ফেলে, যেখানে আরও একজনকে হত্যা করে এবং কয়েকজনকে জিম্মি করে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, হামলাকারী একটি স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করেছিল, যা বৈধভাবে নিবন্ধিত ছিল।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানিয়েছেন, হামলায় গুলিবিদ্ধ আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া নয়জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং ছয়জনকে ঘটনাস্থলেই চিকিৎসা দেয়া হয়েছে।

একজন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ‘আমরা একটি কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছে জানতে পারি যে ভেলমার্ট সুপারমার্কেটের ভেতরে এক সশস্ত্র ব্যক্তি অবস্থান করছে। এরপর একটি বিশেষ অভিযান শুরু করা হয়। আমি তার সঙ্গে ৪০ মিনিট কথা বলার চেষ্টা করি, কিন্তু সে কোনো সাড়া দেয়নি।’

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লিমেঙ্কো জানান, ৪০ মিনিট পার হওয়ার পরও হামলাকারীর কাছ থেকে কোনো সাড়া না পাওয়ায় জাতীয় পুলিশের দ্রুত প্রতিক্রিয়া ইউনিট সুপারমার্কেটে অভিযান চালায়। গ্রেপ্তারের সময় হামলাকারী পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে তাকে গুলি করে হত্যা করা হয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, সুপারমার্কেটের ভেতরে জিম্মি করে রাখা চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, “দন্তকারীরা হামলাকারীর উদ্দেশ্য এবং তার সম্পর্কে বিস্তারিত তথ্য উদঘাটনের চেষ্টা করছেন। প্রতিটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে।’’ তদন্তকারীরা বিভিন্ন তত্ত্ব নিয়ে কাজ করছেন বলেও জানান তিনি।

জেলেনস্কি আরও জানান, হামলাকারী দীর্ঘদিন ধরে ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে বসবাস করছিল এবং তার বিরুদ্ধে অপরাধমূলক রেকর্ড ছিল।

ক্রাভচেঙ্কো বলেন, “হামলার সময়ই হামলাকারীর নিবন্ধিত বাসভবনে আগুন লাগার ঘটনাও ঘটে। ইউক্রেনে সাধারণ নাগরিকদের কাছে বিপুল পরিমাণ অস্ত্র থাকা সত্ত্বেও এ ধরনের গণহত্যামূলক হামলা তুলনামূলকভাবে বিরল। ২০২২ সালে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর এমন কোনো ঘটনা ঘটেনি এবং স্বাধীনতার পর দেশটির ইতিহাসেও এ ধরনের ঘটনা খুবই কম।”

কেকে/এলএ




আরও সংবাদ   বিষয়:  কিয়েভ   বন্দুকধারী   হামলা   নিহত ৬  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close