শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
আন্তর্জাতিক
ইরানের সব বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংসের হুমকি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭:২৬ পিএম আপডেট: ১৯.০৪.২০২৬ ৭:৩৬ পিএম
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘ইরান যদি প্রস্তাবিত চুক্তি গ্রহণ না করে, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংস করে দেবে।’

শনিবার (১৮ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, হরমুজ প্রণালীতে গুলি চালিয়ে ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘গুরুতর লঙ্ঘন’ করেছে।

তিনি দাবি করেন, ইরান একটি ফরাসি জাহাজ ও একটি ব্রিটিশ মালবাহী জাহাজ লক্ষ্য করে গুলি চালিয়েছে।

ট্রাম্প আরও বলেন, ‘ইরান সম্প্রতি ঘোষণা দিয়েছে যে তারা প্রণালীটি বন্ধ করছে। এটা অদ্ভুত, কারণ আমাদের অবরোধ ইতোমধ্যেই সেটি বন্ধ করে দিয়েছে। তারা না জেনেই আমাদের সহায়তা করছে।’

‘আমরা একটি খুবই ন্যায্য ও যুক্তিসঙ্গত চুক্তির প্রস্তাব দিচ্ছি। আশা করি তারা এটি গ্রহণ করবে। না করলে, যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র এবং প্রতিটি সেতু ধ্বংস করে দেবে।’

যুক্তরাষ্ট্রেওর প্রেসিডেন্ট আরও যোগ করেন, ‘ওগুলো খুব দ্রুত এবং সহজেই ধসে পড়বে, যদি তারা চুক্তি গ্রহণ না করে।’

এদিকে, এবিসি নিউজজের সাংবাদিক জনাথান কার্লের বরাতে বলা হয়েছে, ‘ট্রাম্প মনে করেন এখনও একটি শান্তি চুক্তি সম্ভব।’

কার্ল জানান, ট্রাম্প তাকে বলেছেন, ‘এটা হবেই, একভাবে বা অন্যভাবে। ভালোভাবে অথবা কঠোরভাবে। এটা ঘটবেই, আমার কথা উদ্ধৃত করতে পারেন।’

সূত্র : আল জাজিরা

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  চুক্তি না মানলে   ইরান   বিদ্যুৎকেন্দ্র   সেতু   ধ্বংসের হুমকি ট্রাম্পের  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close