শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
প্রিয় ক্যাম্পাস
চবির শহিদ মিনারে প্লেকার্ড হাতে ছাত্রলীগ নেতা!
চবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৭:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্লেকার্ড হাতে একাই দাবি জানিয়েছেন সংগঠনটির চবি শাখার সাবেক সহ-সম্পাদক ওয়াহিদুল আলম। 

রোববার (১৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার চত্বরে প্লেকার্ড হাতে দাঁড়িয়ে এ দাবি জানান হয়। 

পরে দুপুর সাড়ে ১২টায় চবি ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল হক রুবেল নিজ ফেসবুক ওয়ালে এ নিয়ে পোস্ট দেন।

প্লেকার্ডগুলোতে লেখা, ‘ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার কর, করতে হবে’, ‘রাজনৈতিক রাজবন্ধীদের মুক্তি চাই, দিতেই হবে’- ‘প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ’। 

জানা গেছে, বিশ্ববিদ্যালয় সংলগ্ন জোবরা গ্রামে ওয়াহিদুলের বাড়ি। এর আগেও তিনি তার গ্রামে ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করেছেন। 

জুলাইয়ে হামলায় তার বিরুদ্ধে মামলাও ছিল বলে জানা গেছে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, ‘সে ছবি তুলতে যতক্ষণ সময় নিয়েছে ততক্ষণই দাঁড়িয়েছে। এটা কারো নজরে আসার আগেই সে পালিয়ে গেছে। আমরা এখন তাকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি। সে আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হলে তার বিরুদ্ধে অবশ্যই আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. কোরবান আলী  বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। শহীদ মিনারের সিসিটিভি ফুটেজকে পর্যবেক্ষণ করে আমরা আগে তার পরিচয় শনাক্ত করার চেষ্টা করছি।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  চবির শহিদ মিনার   প্লেকার্ড হাতে   ছাত্রলীগ নেতা!  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close