সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
প্রিয় ক্যাম্পাস
নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে তুরস্কের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৪:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলের সঙ্গে তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২০ এপ্রিল) ইরাসমাস চুক্তির আওতায় নোবিপ্রবি উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতকালে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক কার্যক্রম বিনিময় নোবিপ্রবির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরা আন্তর্জাতিকমানের জ্ঞান ও গবেষণার সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাচ্ছে। ভবিষ্যতে এ ধরণের সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আমরা আশাবাদী।

তিনি আরও বলেন, নোবিপ্রবিতে তুরস্কের খ্যাতনামা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দের এই সফর পারস্পরিক জ্ঞান বিনিময় ও যৌথ গবেষণায় নতুন দ্বার উন্মোচন করবে, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় অন্যদের মাঝে নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইন্টারন্যাশনাল কোলবরেশন এন্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ও ইরাসমাস প্লাস কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান সিদ্দিকীসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close