শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
আন্তর্জাতিক
ইরানের সাথে চুক্তি আজই : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৯:০৬ পিএম
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরানের সাথে ‌‘আজই’ একটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদক মারিয়া বার্টিরোমোকে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন তিনি।

বার্টিরোমোর সঙ্গে এই ফোনালাপ ঠিক কখন হয়েছে তা স্পষ্ট নয়। এছাড়া ট্রাম্প কোন সময়ের কথা বুঝিয়েছেন সেটিও তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি। 

ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছেন, ‘যদি কোনও চুক্তি সই না হয়, তাহলে তিনি ইরানের প্রত্যেকটি বিদ্যুৎকেন্দ্র ও সেতু উড়িয়ে দেবেন।’

যদিও ইসলামাবাদে শান্তি আলোচনায় চুক্তি স্বাক্ষর কিংবা প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত জানায়নি ইরান। তবে পাকিস্তানের একাধিক সূত্র মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে বলেছে, ‘তেহরান দ্বিতীয় দফার আলোচনার বিষয়ে আগ্রহী হলেও এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

এর আগে, রোববার (১৯ এপ্রিল) ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ‘ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারসহ মার্কিন প্রতিনিধিরা নতুন দফার আলোচনার জন্য ইসলামাবাদ সফর করবেন।’

১৯৭৯ সালে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার পর গত ১১-১২ এপ্রিল পাকিস্তান প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করে। তবে সেই আলোচনা কোনো সুরাহা ছাড়াই শেষ হয়।

এদিকে, ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে সোমবার (২০ এপ্রিল) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার টেলিফোনে কথা বলেছেন। 

ইরানের স্থানীয় সংবাদমাধ্যম বলছে, ‘পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন দফার আলোচনার বিষয়ে অনিশ্চয়তার মধ্যেই এ ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে।’

সূত্র: আনাদোলু।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ইরানের সাথে চুক্তি   ট্রাম্প  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close