শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
প্রিয় ক্যাম্পাস
গাকৃবিতে সিএবিআই কোর্স অন্তর্ভুক্তির উদ্যোগে নীতিগত সম্মতি
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৫:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) আন্তর্জাতিক মানের শিক্ষা সম্প্রসারণে সিএবিআই অ্যাকাডেমির কোর্স কারিকুলামে অন্তর্ভুক্তির উদ্যোগে নীতিগত সম্মতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২১ এপ্রিল) গাজীপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এক পরামর্শ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

উপাচার্য ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রো-ভিসি ড. এম. ময়নুল হক, সিএবিআই বাংলাদেশের কান্ট্রি প্রতিনিধি ড. মো. সালেহ আহমেদ এবং সিএবিআইয়ের ডিজিটাল টুলস ইউজের গ্লোবাল লিড ড. মালভিকা চৌধুরীসহ বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকবৃন্দ।

সভায় বক্তারা বলেন, উচ্চশিক্ষাকে আরও বাস্তবমুখী ও যুগোপযোগী করতে আন্তর্জাতিক মানের কনটেন্ট, গবেষণাভিত্তিক শিক্ষা এবং অনলাইন লার্নিং পদ্ধতির গুরুত্ব অপরিসীম। সিএবিআই অ্যাকাডেমির কোর্সগুলো শিক্ষার্থীদের বাস্তব সমস্যার সমাধানমুখী দক্ষতা গড়ে তুলতে সহায়ক হবে এবং আন্তর্জাতিক স্বীকৃত সনদ অর্জনের সুযোগ বাড়াবে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে ড. সালেহ আহমেদ সিএবিআইয়ের বৈশ্বিক কার্যক্রম তুলে ধরেন। পরে ড. মালভিকা চৌধুরী ডিজিটাল লার্নিং কোর্স নিয়ে উপস্থাপনা দেন। এছাড়া গাকৃবির অর্জন নিয়ে তথ্যচিত্র উপস্থাপন করেন ড. মো. মাহবুবুর রহমান।

উন্মুক্ত আলোচনায় সিএবিআই কোর্স কারিকুলামে অন্তর্ভুক্তির পাশাপাশি গাকৃবির ডিজিটাল হার্বেরিয়ামকে সিএবিআইয়ের সঙ্গে সংযুক্ত করা, সিএবিআই ইনডেক্সড জার্নালে গাকৃবির সাইটেশন অন্তর্ভুক্তি, যৌথ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা এবং আন্তর্জাতিক মানের সনদ প্রদান বিষয়ে পারস্পরিক আগ্রহ প্রকাশ করা হয়।

সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, ‘বর্তমান বিশ্বে কেবল ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তব দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাশক্তি। সিএবিআইয়ের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে রাখবে এবং দেশের কৃষি ও পরিবেশ খাতে ইতিবাচক পরিবর্তন আনবে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close