শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
আন্তর্জাতিক
তেলের দাম কমায় বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১:২৭ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার ইঙ্গিত মিলতেই বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেওয়ার পর তেলের দাম কমে যায়, ফলে মূল্যস্ফীতি ও দীর্ঘমেয়াদি উচ্চ সুদের হার নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। এতে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বেড়েছে।

বুধবার (২২ এপ্রিল) স্পট স্বর্ণের দাম ০.৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৭৫৪.৮৯ ডলারে দাঁড়িয়েছে। একই সঙ্গে জুন ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার ১.১ শতাংশ বেড়ে ৪,৭৭২.৬০ ডলারে উঠেছে।

মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, শান্তি আলোচনার সুযোগ তৈরি করতে ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হবে। নির্ধারিত সময় শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগেই তিনি এই সিদ্ধান্ত নেন। তবে এটি একতরফা কি না এবং ইরান বা যুক্তরাষ্ট্রের মিত্র ইসরাইল এতে সম্মত হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।

বাজার বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি বাড়ানোর ফলে বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা কিছুটা কমেছে। তেলের দাম কমায় পরিবহন ও উৎপাদন খরচ হ্রাসের সম্ভাবনা তৈরি হয়েছে, যা মূল্যস্ফীতির চাপ কমাতে সহায়ক। একই সঙ্গে ডলারের মান কিছুটা কমে যাওয়ায় স্বর্ণের দাম আরও বাড়তে সহায়তা পেয়েছে।

বিশ্লেষক এডওয়ার্ড মেয়ার সতর্ক করে বলেন, ‘যদি যুদ্ধবিরতি ভেঙে আবার সংঘর্ষ শুরু হয়, তাহলে ডলারের মান, তেলের দাম ও সুদের হার বাড়তে পারে—যা স্বর্ণের ওপর চাপ সৃষ্টি করবে।’

বিশেষজ্ঞরা জানান, স্বর্ণ সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হয়। তবে সুদের হার বেশি থাকলে বিনিয়োগকারীরা সুদবাহী সম্পদের দিকে ঝুঁকতে পারেন, ফলে স্বর্ণের চাহিদা কমে যেতে পারে।

ব্রিটিশ বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড এক বিশ্লেষণে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও বাজারের তারল্যের ওপর স্বর্ণের দামের ওঠানামা নির্ভর করছে। সাম্প্রতিক মূল্যবৃদ্ধি কিছুটা নাজুক হলেও দীর্ঘমেয়াদে আবারও রেকর্ড উচ্চতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

এদিকে মার্কিন ফেডারেল রিজার্ভের প্রধান হিসেবে মনোনীত কেভিন ওয়ার্শ জানিয়েছেন, সুদের হার কমানোর বিষয়ে তিনি কোনো প্রতিশ্রুতি দেননি এবং কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা বজায় রাখার ওপর জোর দিয়েছেন।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। স্পট রুপা ১.৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৭.৯৭ ডলার, প্লাটিনাম ২,০৭০.৩৭ ডলার এবং প্যালাডিয়াম ১,৫৬১.৭২ ডলারে পৌঁছেছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  তেলের দাম   বিশ্ববাজার   স্বর্ণের দাম  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close