সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
প্রিয় ক্যাম্পাস
গাকৃবিতে ফসলের ভ্রূণবিদ্যা বিষয়ক গ্রন্থের মোড়ক উন্মোচন
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৬:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ফসলের ভ্রূণবিদ্যার ওপর রচিত একটি গুরুত্বপূর্ণ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির অডিও-ভিজ্যুয়াল কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ‘এ টেক্সট বুক অব এমব্রায়োলজি অ্যান্ড রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার অব ক্রপ প্ল্যান্টস’ শীর্ষক গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। বইটির রচয়িতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও ক্রপ বোটানিস্ট ড. মো. আব্দুল বাছেত মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় লাইব্রেরির প্রধান ড. মো. ইউনুছ মিয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন ড. মো. তোফাজ্জল ইসলাম, পরিচালক (গবেষণা) ড. মো. মসিউল ইসলাম, প্রক্টর ড. মোহাম্মদ সাইফুল আলম, প্রকাশনা প্রতিষ্ঠান সামস রসায়ন পাবলিকেশন্স-এর কর্ণধার ড. মোহাম্মদ মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর প্রফেসর ড. নূরুল ইসলাম এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোসা. সালমা পারভিনসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা বইটির মোড়ক উন্মোচন করেন। পরে গ্রন্থের লেখক ড. বাছেত মিয়া বইটির প্রেক্ষাপট, গবেষণা ও রচনার অভিজ্ঞতা তুলে ধরেন, যা উপস্থিতদের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি করে।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, কৃষি শিক্ষাকে আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে এ ধরনের মৌলিক পাঠ্যগ্রন্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, বইটি শিক্ষার্থী ও গবেষকদের জন্য মূল্যবান দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে লেখক বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে অনুদান হিসেবে ১০ কপি বই প্রদান করেন। এছাড়া প্রকাশক ড. মিজানুর রহমান কৃষিবিজ্ঞান ও রসায়ন বিষয়ক একাধিক গ্রন্থ লাইব্রেরিতে উপহার দেন, যা লাইব্রেরিকে আরও সমৃদ্ধ করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, ড. মো. আব্দুল বাছেত মিয়া এর আগে ‘মরফোলজি অ্যান্ড ট্যাক্সোনমি অব ক্রপ প্ল্যান্টস’ এবং ‘নিউট্রিশনস অব ক্রপ প্ল্যান্টস’ শীর্ষক গ্রন্থ রচনা করে কৃষি শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close