রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবিতে রাবি ছাত্রদলের দেয়াল লিখন কর্মসূচি
রাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৯:১৬ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের রাজনীতিকে ‘গুপ্ত রাজনীতি’ আখ্যা দিয়ে তা নিষিদ্ধের দাবিতে দেয়াল লিখন কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে রাবি শাখা ছাত্রদল কেন্দ্রীয় লাইব্রেরির পাশে দেয়াল লিখনের মাধ্যমে গোপন রাজনৈতিক অপতৎপরতা বন্ধের দাবিতে তারা এই কর্মসূচি পালন করেন। 

রাবি ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, “গণঅভ্যুত্থানের পরে জামায়াত-শিবির নিজেদেরকে ইসলামিক পরিচয়ে নিজেদের মুখ উন্মোচন করে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কীভাবে অস্থিতিশীল পরিবেশ করা যায়, কীভাবে শিক্ষার পরিবেশকে নষ্ট করা যায়—এই ষড়যন্ত্রে সবসময় লিপ্ত থাকে। তারা কখনই নিজেদেরকে তাদের রাজনৈতিক পরিচয়ে রূপ প্রদান করে না। তারা নিজেদেরকে আড়াল রেখে, গোপন রেখে, গুপ্ত পরিচয়ে তারা বিগত সময়ে ছাত্রলীগের লুঙ্গি তলে থেকে রাজনীতি করেছে, হেলমেট পরে সাধারণ শিক্ষার্থীসহ বাংলাদেশে যারা আন্দোলনমুখী ছিলেন তাদেরকে রক্তাক্ত করেছে।”

তিনি আরো বলেন, “এই গুপ্ত কোনো একটি বাহিনী নয়, এটি ইসলামি ছাত্রশিবির নামে একটি রাজনৈতিক সংগঠন। যারা ৭১ সালে বাংলাদেশের বিপক্ষে ছিল, পাকিস্তানের পক্ষ হয়ে আমাদের বাংলাদেশের নারীদেরকে নির্মমভাবে হত্যা করেছে, ধর্ষণ করেছে। এখনও ২০২৪ এর গণঅভ্যুত্থানের পরে তারা সেই মব কালচারের মাধ্যমে, গুপ্ত রাজনীতির মাধ্যমে শিক্ষার্থীদেরকে হামলা, রক্তাক্ত করা, রগ কাটা, হত্যা করা এসব রাজনীতির মধ্যে তারা এখনও জড়িত আছে।”

এসময় তিনি শিবিরকে প্রতিষ্ঠিত রাজাকার আখ্যা দিয়ে বলেন, “শিবিরের গুপ্ত রাজনীতি আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা সহ্য করব না। তাদেরকে অনতিবিলম্বে সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে আসতে হবে, না হলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তাদের রাজনৈতিক কার্যক্রম পুরাদমে নিষিদ্ধ করা হবে।”

শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল বলেন, “জুলাই গণঅভ্যুত্থান দেয়াল লিখনের মাধ্যমে শুরু হয়েছিল। আমরা চাই এই দেয়াল লিখনের মাধ্যমে সকল ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে সোচ্চার হয়ে গুপ্ত রাজনীতি নিপাত যাবে। এতে গণতন্ত্র মুক্তি পাবে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা কোনো গুপ্ত রাজনীতি হতে দিব না। পাশাপাশি বাংলাদেশ বিরোধী ও বাংলাদেশ বিরোধী যারা মদদদাতা আছে তাদের এই দেশে ঠাই হবে না।”

উল্লেখ্য, চট্টগ্রাম সিটি কলেজে দেয়ালে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের ঘটনার প্রেক্ষিতেই রাবি ছাত্রদল ক্যাম্পাসে এই প্রতিবাদী কর্মসূচি গ্রহণ করেছে।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  গুপ্ত রাজনীতি   নিষিদ্ধের দাবি   ছাত্রদল   দেয়াল লিখন কর্মসূচি   
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close