শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
আন্তর্জাতিক
ইরানি তিন তেলবাহী ট্যাংকার জব্দ করল মার্কিন বাহিনী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১০:১১ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর একদিন পরই মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম) ইরানের পতাকাবাহী তিনটি তেলবাহী ট্যাংকার জাহাজ জব্দ করেছে।

আন্তর্জাতিক জাহাজ চলাচল কর্তৃপক্ষ ও মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানা গেছে। জব্দ করা তিনটি জাহাজ—ডিপ সি, সেভিন ও দোরেনা—সবকটিতেই উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল ছিল।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জাহাজগুলো ঠিক কোথায় জব্দ করা হয়েছে তা নির্দিষ্ট করে জানায়নি। তবে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান মেরিন ট্র্যাফিকের তথ্য অনুযায়ী, ভারত মহাসাগরের এমন এক এলাকায় এগুলো আটক করা হয়েছে, যা ভারত, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার সামুদ্রিক অঞ্চলের কাছাকাছি।

জব্দ হওয়া জাহাজগুলোর মধ্যে ‘ডিপ সি’ একটি সুপার ট্যাংকার, যা আটক করার সময় আংশিক তেলপূর্ণ ছিল। এটি সর্বশেষ মালয়েশিয়ার উপকূলে দেখা গিয়েছিল।

দ্বিতীয় জাহাজ ‘সেভিন’-এ জব্দের সময় প্রায় ১০ লাখ ব্যারেল তেল ছিল, যা এর মোট ধারণক্ষমতার প্রায় ৬৫ শতাংশ। এটিকেও সর্বশেষ এক মাস আগে মালয়েশিয়ার উপকূলে দেখা গেছে।

অন্যদিকে ‘দোরেনা’ ছিল সম্পূর্ণ তেলবোঝাই। জব্দের পর এতে প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পাওয়া গেছে। তিন দিন আগে এটিকে ভারতীয় উপকূলের কাছে দেখা গিয়েছিল।

এর আগে, ১১ এপ্রিল ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে সংলাপ ব্যর্থ হওয়ার পর ১২ এপ্রিল ইরানি বন্দরগুলোতে অবরোধের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তিতে না আসা পর্যন্ত দেশটির বন্দরগুলোতে কোনো জাহাজ প্রবেশ বা বের হতে পারবে না।

সেন্টকোম এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘোষণা কার্যকরের পর থেকে এখন পর্যন্ত ইরানি বন্দর ছেড়ে যাওয়া ২৯টি জাহাজ ও নৌযানকে ফেরত পাঠানো হয়েছে।

সূত্র: রয়টার্স

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ইরান   তেলবাহী ট্যাংকার   মার্কিন বাহিনী  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close