শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
প্রিয় ক্যাম্পাস
গবিতে দুর্নীতির অভিযোগে প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ
গবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৬:২৯ পিএম আপডেট: ২৩.০৪.২০২৬ ৮:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকার সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী সুশান্ত কুমার ধরের বিরুদ্ধে ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে অর্থ আদান-প্রদানের যোগসূত্র ও নির্মাণ কাজে কমিশন আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। 

সোমবার (২০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও উপ-রেজিস্ট্রার সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নির্মাণ কাজে সরবরাহকারী ও ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে তার বিরুদ্ধে অর্থ আদান-প্রদানের যোগসূত্র ও বিভিন্ন নির্মাণ কাজের জন্য কমিশন আদায়ের অভিযোগ উঠেছে। এছাড়া এই অভিযোগের একটি অডিও বার্তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা আছে। 

বিজ্ঞপ্তিতে, আগামী তিন কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়। অন্যথায় অভিযুক্তের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহ-সভাপতি (ভিপি) ইয়াসিন আল মৃদুল দেওয়ান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে কোন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগের প্রমাণ সাপেক্ষে তদন্ত করে বিশ্ববিদ্যালয় থেকে বিতারিত করতে হবে। ডা. জাফরুল্লাহর প্রতিষ্ঠানে দুর্নীতিগ্রস্ত মানুষ থাকলে তার লক্ষ্য পথভ্রষ্ট হবে।’

জানতে চাইলে সুশান্ত কুমার ধর বলেন, ‘যে ব্যক্তি যত ভালো কাজ করবে, তার ততই সমালোচনা হবে। আমার প্রতি মিথ্যা অভিযোগ আনা হয়েছে। প্রতিহিংসায় হেয় প্রতিপন্ন করার জন্য দুর্নীতির অভিযোগ করা হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, ‘সুশান্ত কুমার ধরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে কারণ দর্শানো হয়েছে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গবি   দুর্নীতির অভিযোগ   প্রকৌশলী   কারণ দর্শানোর নোটিশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close