সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক সমাবেশ
চবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৯:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের অভিভাবকদের অংশগ্রহণে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে অভিভাবকরা শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নয়নে বিভিন্ন পরামর্শ ও মতামত তুলে ধরেন। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন।

চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, ‘একসময় এই প্রতিষ্ঠানটির গৌরবোজ্জ্বল ইতিহাস ছিল। তবে সময়ের পরিক্রমায় এটি চট্টগ্রামের নিম্নমানের একটি কলেজে পরিণত হয়েছে। ফলে বর্তমানে অনেক শিক্ষকই তাদের সন্তানদের পড়াশোনার জন্য শহরের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়ে যাচ্ছেন, যা আমাদের জন্য লজ্জাজনক।’

তিনি আরও বলেন, ‘প্রতিষ্ঠানটির মানোন্নয়নে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে। এর জন্য মানসম্মত শিক্ষক নিয়োগ জরুরি। যথাযথ উদ্যোগ ও অভিভাবকদের সহযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ একদিন শুধু চট্টগ্রাম নয়, সারা দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে।’’

মো. কামাল উদ্দিন বলেন, ‘‘বিশ্ববিদ্যালয়ের এই কলেজের চলমান সমস্যা সমাধানে প্রথমে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে ফিরিয়ে আনতে হবে। আপনারা সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে তাদের ক্লাসে ফেরার ব্যবস্থা করুন। গুটিকয়েক শিক্ষার্থী যদি সব শিক্ষার্থীর স্বপ্ন নিয়ে খেলে, সে ক্ষেত্রে প্রশাসন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’’

মোহাম্মদ আল্-ফোরকান বলেন, ‘‘শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে পাঠানো অভিভাবকদের দায়িত্ব। অভিভাবকদের উচিত সন্তানদের নিয়ে বসে তাদের বোঝানো। যে কার্যক্রমে তারা জড়িয়েছে, তা গ্রহণযোগ্য নয়। এসব কর্মকাণ্ডে নিজের জীবন যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি সহপাঠীদের জীবন ও প্রতিষ্ঠানের সুনামও নষ্ট হচ্ছে। এ ধরনের কাজ বন্ধ করে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরে গিয়ে নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করতে হবে।’’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ   অভিভাবক সমাবেশ   
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close