মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
আন্তর্জাতিক
ইরানের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৫:০৩ পিএম
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমি ইরানের যুদ্ধকে পারমাণবিক সংঘাতে পরিণত করতে চাই না।’ তবে তিনি সতর্ক করে বলেছেন, ‘ওয়াশিংটনের সঙ্গে শান্তি চুক্তি করতে ইরানের জন্য ‘সময় দ্রুত ফুরিয়ে আসছে’। এদিকে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী পৌঁছেছে।

এই সতর্কবার্তার মধ্যেই ইরানের গণমাধ্যম জানিয়েছে, রাজধানী তেহরানের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রায় দুই সপ্তাহ আগে কার্যকর হওয়া নাজুক যুদ্ধবিরতির পর এটিই প্রথম এমন ঘটনা। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। 

তবে ইসরাইলের সূত্র জানিয়েছে, বর্তমানে তারা ইরানে কোনো হামলা চালাচ্ছে না।
 
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এ সময় ইরানে পরমাণু অস্ত্র ব্যবহার করবেন কিনা- এমন প্রশ্ন উঠে আসে। এতে ট্রাম্প সাংবাদিকের ওপর রীতিমত চটে যান।

তিনি বলেন, ‘আমি ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো পরিকল্পনা করিনি।’ তার দাবি, প্রচলিত (নন-নিউক্লিয়ার) যুদ্ধেই ইরানকে ইতোমধ্যে ‘সম্পূর্ণভাবে দুর্বল’ করে দেওয়া হয়েছে।

 
ট্রাম্প বলেন, ‘আমি কেন পারমাণবিক অস্ত্র ব্যবহার করব? আমরা তা ছাড়াই তাদের ধ্বংস করে দিয়েছি। না, আমি এটা ব্যবহার করব না—পারমাণবিক অস্ত্র কারওই ব্যবহার করা উচিত নয়।’

পরে নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এক পোস্টে আবার হুমকি দেন। তিনি বলেন, ‘আমার হাতে দুনিয়ার সময় আছে, কিন্তু ইরানের নেই—তাদের জন্য সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে!’
 
এতে ট্রাম্প দাবি করেন, ইরানের সামরিক শক্তি ধ্বংস হয়ে গেছে, নেতৃত্ব দুর্বল ও অবরোধ শক্তভাবে কার্যকর রয়েছে—এবং পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে।
 
চুক্তির ব্যাপারে তিনি বলেন, ‘চুক্তি তখনই করা হবে যখন তা যুক্তরাষ্ট্র, আমাদের মিত্রশক্তি ও প্রকৃতপক্ষে বাকি বিশ্বের জন্য উপযুক্ত ও মঙ্গলজনক হবে।’ 
 
এদিকে, পাকিস্তানে সম্ভাব্য ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা এখন অনিশ্চয়তায় ঝুলে আছে। কূটনৈতিক অগ্রগতির কোনো লক্ষণ নেই। উত্তেজনার কেন্দ্র এখন হরমুজ প্রণালী—যেখান দিয়ে বিশ্বে প্রায় এক-পঞ্চমাংশ তেল ও এলএনজি সরবরাহ হয়। যুদ্ধের প্রতিক্রিয়ায় ইরান কার্যত এই পথ বন্ধ করে দিয়েছে।
 
ট্রাম্প একতরফাভাবে ‘অনির্দিষ্টকালের জন্য’ যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছেন। এমন পরিস্থিতিতে ওয়াশিংটন ও তেহরান উভয়েরই মনোযোগ এখন হরমুজ প্রণালীর দিকে। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত রয়েছে।
 
এর মধ্যেই তারা আরও একটি বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ ডাব্লিউ বুশ মোতায়েন করেছে। এর ফলে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বড় যুদ্ধজাহাজের সংখ্যা বেড়ে তিনটিতে দাঁড়িয়েছে। 

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, একটি রণতরী লোহিত সাগরে মোতায়েন রয়েছে এবং আরেকটি একই অঞ্চলে অবস্থান করছে। 

সূত্র : এএফপি

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ইরান   সময় ফুরিয়ে যাওয়া   ট্রাম্প  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close