রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
অর্থনীতি
সংকট দেশের ভেতরে না, দেশের বাইরে : অর্থমন্ত্রী
মাহিদুল ইসলাম শুভ, চবি
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৬:২১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সংকট নাই এ কথা বলার সুযোগ নেই। সংকট আছে, দেশের ভেতরে না, সংকট দেশের বাইরে। বাংলাদেশে যেমন সংকট সারাবিশ্বে একই সংকট। আমরাই একমাত্র দেশ যে খুব দেরি করে জ্বালানির মূল্য বৃদ্ধি করেছি।’

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘স্বরস্বতি জ্ঞান মন্দির’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

জ্বালানির মূল্য বৃদ্ধি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের ১০-১৫ শতাংশ বৃদ্ধি হয়েছে। তাও কীভাবে উচ্চ মূল্য দিয়ে যেভাবে আনতে হচ্ছে, সরকারের তো সামর্থ্যের একটা সীমাবদ্ধতা রয়েছে। এবং সরকার চলে জনগণের ট্যাক্সের টাকায়। সুতরাং আমাদের খুব সাবধান হতে হবে। এজন্য আমাদের সকলের মিলে কৃচ্ছতাও সাধন করতে হবে। আবার সাথে সাথে যাতে লাইট অফ না হয়, যাতে ফ্যাক্টরি বন্ধ না হয়; আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের ম্যানেজমেন্ট খুবই ভালো। তবে সমস্যা নাই এই কথা বলার তো সুযোগ নেই।’

সরকারের কার্যক্রম ও স্বচ্ছতা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আপনারা দেখবেন আমরা সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করছি। বিরোধী দলসহ একটা কমিটি করে দেওয়া হয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো এখানে ট্রান্সপারেন্সি। আমরা পুরো বিষয়টা স্বচ্ছতার সাথে হ্যান্ডল করছি। এখানে লুকোচুরি কিছু নেই। দেশ তো সকলের, বিএনপির তো দেশ না। আমাদের জনগণ দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনার, তো আমরা যা করছি স্বচ্ছতার সাথে।’

ব্যাংক খাত নিয়ে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘২৩০ বিলিয়ন ডলার দেশ থেকে নিয়ে গিয়েছে। ব্যাংকগুলো সব লুটপাট করে ধ্বংস করে দিয়েছে। এটাকে তো রিকভার করার দায়িত্ব বিএনপির কাছে এসেছে। এমন একটা সময় এসেছে—যখন ব্যাংকগুলো সব খালি, শেয়ারবাজার ধ্বংস। জনগণের অর্থ ব্যাংক থেকে নিতে পারছে না। যারা ডিপোজিট রেখেছে, তারা তো পাচ্ছে না। এর থেকে দুঃখের আর কিছু হতে পারে না। এটাকে ফিরিয়ে আনতে সময় দিতে হবে। আমরা চেষ্টা করছি। এবং বিএনপি কিন্তু সবসময় আর্থিক খাতে শৃঙ্খলা বজায় রেখেছে।’

উল্লেখ্য, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথমবারের মতো ‘সরস্বতী জ্ঞান মন্দির’ (কেন্দ্রীয় মন্দির) উদ্বোধন করা হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইট সংলগ্ন এলাকায় নবনির্মিত এই মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) মো. কামাল উদ্দিন এবং অদুল-অনিতা ট্রাস্টের চেয়ারম্যান অদুল কান্তি চৌধুরী।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের নিয়ে গঠিত সনাতন ধর্ম পরিষদের দাবির প্রেক্ষিতে ২০১১ সালে তৎকালীন প্রশাসন মন্দির নির্মাণের জন্য জায়গা বরাদ্দ দেয়। পরবর্তীতে ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি প্রায় ২০ হাজার বর্গফুট জমির ওপর পূর্ণাঙ্গ ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ শুরু হয়।

মনোরম স্থাপত্যশৈলিতে নির্মিত এই মন্দিরের মূল স্থাপনা নির্মাণে সম্পূর্ণ অর্থায়ন করেছে অদুল-অনিতা ফাউন্ডেশন। ট্রাস্টি শ্রী অদুল কান্তি চৌধুরী ও শ্রীমতী অনিতা চৌধুরীর ব্যক্তিগত অনুদানে এটি বাস্তবায়িত হয়।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  সংকট   দেশ   অর্থমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close