রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
টাইমস হায়ার এডুকেশন এশিয়া র‌্যাঙ্কিংয়ে আবারো কৃষি বিশ্ববিদ্যালয়ের শীর্ষে গাকৃবি
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৮:৩৭ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৬-এ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) আবারও দেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। এশিয়ার মধ্যে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৪০১-৫০০।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রকাশিত এ র‌্যাঙ্কিং অনুযায়ী, বাংলাদেশের মোট ২৮টি বিশ্ববিদ্যালয় (১৯টি সরাসরি ও ৯টি রিপোর্টার বিশ্ববিদ্যালয়) তালিকাভুক্ত হয়েছে। এর মধ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করে জাতীয় পরিসরেও তার শক্ত অবস্থান তুলে ধরেছে।

গবেষণায় ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে স্বীকৃত গাকৃবি এবারও গবেষণার গুণগত মান সূচকে অসাধারণ সাফল্য দেখিয়ে ৬৭ স্কোর অর্জন করেছে। শিক্ষা, গবেষণার পরিবেশ, গবেষণার মান, শিল্প-সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি—এই পাঁচটি সূচকে মোট ১৭৪.৯ স্কোর পেয়ে দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে রয়েছে প্রতিষ্ঠানটি।

এ বছরের র‌্যাঙ্কিংয়ে এশিয়ার ৩৬টি দেশ ও অঞ্চলের ৯২৯টি শীর্ষ বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়। তালিকায় চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয় টানা অষ্টমবারের মতো প্রথম স্থান ধরে রেখেছে।

ধারাবাহিক এই সাফল্যের ধারায় গাকৃবি আগের বছরগুলোতেও উল্লেখযোগ্য অবস্থান ধরে রেখেছে। ২০২৫ সালের টিএইচই এশিয়া র‌্যাঙ্কিংয়েও কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে ছিল প্রতিষ্ঠানটি। পাশাপাশি কিউএস প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র‌্যাঙ্কিংস ২০২৬-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করে টেকসই উন্নয়নেও নেতৃত্বের স্বাক্ষর রেখেছে।

এছাড়া টিএইচই র‌্যাঙ্কিং ২০২৫ ও ২০২৬-এর বিভিন্ন ক্যাটাগরিতে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যেও গাকৃবি প্রথম স্থান অর্জন করেছে। অন্যদিকে, ইউআই গ্রীনমেট্রিক ওয়ার্লড ইউনিভার্সিটি র‌্যাংকিংয় ২০২৫-এ ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন ক্যাটাগরিতে বিশ্বসেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৭৭তম স্থান অর্জন করে জাতীয়ভাবে শীর্ষ অবস্থান ধরে রেখেছে।

র‌্যাঙ্কিংয়ে সন্তুষ্টি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে ধারাবাহিক এই অর্জন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। তিনি জানান, ভবিষ্যতে বৈশ্বিক তালিকায় ১০০-২০০-এর মধ্যে স্থান করে নিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, কৃষির সার্বিক উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তায় সরকারের লক্ষ্য বাস্তবায়নে গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় দেশের অগ্রযাত্রায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  টাইমস হায়ার এডুকেশন   কৃষি বিশ্ববিদ্যালয়   গাকৃবি  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close