সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      
অর্থনীতি
জ্বালানির কারণে রফতানি কমেছে—এমন ধারণা ভুল: পাটমন্ত্রী
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১:৫৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিদ্যুৎ উৎপাদনের পর অগ্রাধিকার ভিত্তিতে তা ব্যক্তিখাতের শিল্প-কারখানায় সরবরাহ করা হয়। ফলে জ্বালানির কারণে উৎপাদন ব্যাহত হয়ে রফতানি কমে গেছে—এমন ধারণা সঠিক নয়, বরং বৈশ্বিক বাজারে রফতানির মন্দাভাবই এর অন্যতম প্রধান কারণ বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
‎শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় চিত্তরঞ্জন কটন মিলের জায়গায় গড়ে ওঠা নিট শিল্পপল্লী পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
‎মন্ত্রী আরও বলেন, “ভবিষ্যতে নতুন বিনিয়োগকারীদের জ্বালানিনির্ভর (ফুয়েল ইন্টেন্সিভ) শিল্পের পরিবর্তে কম জ্বালানি-নির্ভর শিল্প স্থাপনে উৎসাহিত করা হবে।’’

এছাড়া জ্বালানির দাম বৃদ্ধিকে কেন্দ্র করে বাসভাড়া ও নিত্যপণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানোর কোনো সুযোগ নেই উল্লেখ করে এ বিষয়ে সংশ্লিষ্টদের নজরদারি বাড়ানোর নির্দেশনা দেন তিনি।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “বিটিএমসির শিল্প প্লটগুলোর মধ্যে ইতোমধ্যে দুইটিতে শিল্প স্থাপন করা হয়েছে এবং আরও দুটি প্লট একই প্রতিষ্ঠান গ্রহণের প্রক্রিয়ায় রয়েছে। তবে অবশিষ্ট প্লটগুলোর কিছু অংশ স্থানীয় দখল সমস্যার কারণে ব্যবহারে বাধা রয়েছে। দ্রুত এসব সমস্যা সমাধান করে সব প্লটে বিনিয়োগ নিশ্চিত করা হবে।’’

‎পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এসএম জাহিদ হাসান, প্রকল্প পরিচালক (পিপিপি) কাজী ফিরোজ হোসেন, উপ-প্রধান হিসাবরক্ষক রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো রায়হান কবির প্রমুখ।

‎এসময় মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা টেক্সটাইল শিল্পপল্লীর বর্ণালী কালেকশন লিমিটেড কারখানা পরিদর্শন করেন এবং পরবর্তীতে অন্যান্য প্লটও ঘুরে দেখেন।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  পাটমন্ত্রী   জ্বালানি  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close