মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
গাকৃবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপন
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৮:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) উৎসাহ-উদ্দীপনা, প্রাণবন্ত অংশগ্রহণ ও বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের উদ্যোগে এবং আর্মি ফার্মা, জেনট্রি ফার্মা, ব্রিজ বায়োসায়েন্স বিডি, ইনসেপ্টা, নাভানা ফার্মা, সেঞ্চুরি, কেমিস্ট ও অ্যাবন ফার্মার সৌজন্যে আয়োজিত এ কর্মসূচিতে দিবসটির তাৎপর্য ও ভেটেরিনারি পেশার বহুমাত্রিক গুরুত্ব তুলে ধরা হয়। 

দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘ভেটেরিনারিয়ানরা : খাদ্য ও স্বাস্থ্যের অভিভাবক’, যা প্রাণিস্বাস্থ্য, জনস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও গবেষণায় ভেটেরিনারি পেশাজীবীদের অপরিহার্য অবদানকে নতুনভাবে সামনে নিয়ে আসে। 

শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। 

র‌্যালিটি ভেটেরিনারি অনুষদীয় কমপ্লেক্স থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিভ্রমণ শেষে ভেটেরিনারি টিচিং হসপিটাল (ভিটিএইচ) চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নানা স্লোগান, প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে ভেটেরিনারিয়ানদের বহুমুখী দায়িত্ব ও অবদান তুলে ধরেন। 

সকাল সাড়ে ১০টায় ভেটেরিনারি টিচিং হসপিটালের সামনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মো. তৈমুর ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। বিশেষ অতিথি ছিলেন পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান এবং ভিটিএইচের পরিচালক প্রফেসর ড. অনুপ কুমার তালুকদার। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভিটিএইচের সহযোগী পরিচালক প্রফেসর ড. জীবন চন্দ্র দাস। পরে অনুষদের দেশি-বিদেশি শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা ও অনুভূতি ব্যক্ত করেন। 

তারা ভেটেরিনারি শিক্ষার আন্তর্জাতিক সম্ভাবনা, পেশাটির গুরুত্ব, ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও বাংলাদেশের প্রেক্ষাপটে এর ক্রমবর্ধমান ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন। 

মো. সফিউল ইসলাম আফ্রাদ ভেটেরিনারি চিকিৎসা, গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং গাকৃবি প্রশাসনের সহযোগিতা নিয়ে ভেটেরিনারি টিচিং হসপিটাল ও সংশ্লিষ্ট ল্যাবসমূহকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রত্যয় ব্যক্ত করেন। 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ট্রেজারার বিনামূল্যে পশু চিকিৎসা ও ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। এতে গাজীপুরের বিভিন্ন এলাকা কৃষক ও খামারিরা সেবা নেন। এ কর্মসূচির আওতায় ৪৩টি গরু, ৫৪টি ছাগল-ভেড়া, ১৬২টি হাঁস-মুরগি, ২৭টি বিড়াল, ৪টি কুকুর, ১১টি কবুতর ও ৪টি পোষা-পাখিকে চিকিৎসা সেবা দেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা। 

অন্যদিকে দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে ভবিষ্যৎ পরিবেশবান্ধব পশুচিকিৎসা, রোগ প্রতিরোধ ব্যবস্থা এবং ভেটেরিনারি উদ্ভাবন বিষয়ক ফটোগ্রাফিক প্রতিযোগিতার অংশ হিসেবে পোস্টার প্রদর্শনী ও শিক্ষার্থীদের তৈরি উদ্ভাবনী নানা খাদ্যের স্টল পরিদর্শন করেন ট্রেজারার ও অতিথিরা। 

উল্লেখ্য, ২০০০ সাল থেকে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে বিশ্ব ভেটেরিনারি দিবস, যা প্রতি বছর এপ্রিলের শেষ শনিবার উদযাপিত হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গাকৃবি   বিশ্ব ভেটেরিনারি দিবস   উদযাপন  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close