রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      
আন্তর্জাতিক
মার্কিন প্রতিনিধি দল পৌঁছার আগেই পাকিস্তান ছাড়ল ইরানিরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৯:১৩ পিএম
ছবি : রয়টার্স

ছবি : রয়টার্স

পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে ইরানের উচ্চপর্যায়ের একটি শক্তিশালী প্রতিনিধিদল দিনভর গুরুত্বপূর্ণ বৈঠক শেষে ইসলামাবাদ ত্যাগ করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করছেন প্রতিনিধি দলটি।

শনিবার (২৫ এপ্রিল) আলজাজিরার খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ বন্ধ করতে তেহরানের দাবির আনুষ্ঠানিক তালিকা পাকিস্তানি নেতাদের কাছে হস্তান্তর করেছে আরাগচির নেতৃত্বাধীন প্রতিনিধি দল।

এর আগে ইরানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, আব্বাস আরাগচির নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি পাকিস্তান ছাড়াও, ওমান ও রাশিয়া সফর করবে।

এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট গতকাল জানিয়েছিলেন, আজ শনিবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল পাকিস্তানে পৌঁছাবে। প্রতিনিধিদলে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকভ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার থাকবেন।

মূলত মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও সংঘাত নিরসনে পাকিস্তানের এই বহুমাত্রিক কূটনৈতিক তৎপরতা এখন বিশ্বরাজনীতির প্রধান আকর্ষণে পরিণত হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই আলোচনার ওপরই নির্ভর করছে আগামী দিনে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য ও যুদ্ধের গতিপ্রকৃতি।

সূত্র : আলজাজিরা

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  মার্কিন প্রতিনিধি দল   পাকিস্তান   ইরান  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close