রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      
আন্তর্জাতিক
গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ৯:৫২ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের বাইরে গুলির ঘটনার সঙ্গে ইরান যুদ্ধের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন তিনি।

শনিবার (২৫ এপ্রিল) রাতে হোয়াইট হাউজ সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ চলাকালে এ ঘটনা ঘটে।

ওয়াশিংটনের ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত অনুষ্ঠানের বলরুমের বাইরে গুলির শব্দ শোনা যায়। এ সময় ট্রাম্প ও ফার্স্ট লেডি সেখানে উপস্থিত ছিলেন।

মার্কিন তদন্ত সংস্থা এফবিআই জানিয়েছে, হামলাকারীকে আটক করা হয়েছে এবং তাদের ওয়াশিংটন ফিল্ড অফিস ঘটনাটি তদন্ত করছে।

ঘটনার কিছুক্ষণ পর সংবাদ ব্রিফিংয়ে এসে ট্রাম্প জানান, প্রথমে তিনি গুলির শব্দকে কোনো কিছু পড়ে যাওয়ার আওয়াজ মনে করেছিলেন। তবে ফার্স্ট লেডি সঙ্গে সঙ্গেই বুঝতে পারেন এটি গুলির শব্দ।

ট্রাম্প বলেন, ‘আমি ভেবেছিলাম ট্রে পড়ে যাওয়ার মতো কোনো শব্দ, কারণ এটি বেশ দূরে ছিল। কিন্তু ফার্স্ট লেডি সঙ্গে সঙ্গে বুঝেছিলেন—তিনি বলেছিলেন, ‘এটা খারাপ শব্দ।’

হামলাকারীর উদ্দেশ্য এখনো স্পষ্ট নয় জানিয়ে ট্রাম্প বলেন, ‘আটক ব্যক্তিকে ‘খুবই সন্দেহজনক’ মনে হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ধারণা করছে, হামলাকারী এককভাবে এই হামলা চালিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি না এই ঘটনার সঙ্গে ইরান যুদ্ধের কোনো সম্পর্ক আছে।’

ঘটনার সময় ইউএস সিক্রেট সার্ভিস দ্রুত ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। পরে তিনি জানান, তিনি, ভাইস প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সদস্যরা সবাই নিরাপদ আছেন।

গুলির ঘটনার পর অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে এবং পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।

সূত্র: আল-জাজিরা

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  ট্রাম্প  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close