সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
প্রিয় ক্যাম্পাস
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও স্বাধীনতা পদকের মোড়ক উন্মোচন
গবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১০:২০ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

গণস্বাস্থ্য কেন্দ্রের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে আলোচনা, র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। একইসঙ্গে স্বাধীনতা পদক ২০২৬-এর মোড়ক উন্মোচন করা হয়।

সোমবার (২৭ এপ্রিল) সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের স্বাধীনতা পদক ২০২৬-এর মোড়ক উন্মোচন করেন অধ্যাপক ডা. আবুল কাশেম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে গণস্বাস্থ্য কেন্দ্র ও গণ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি অধ্যাপক ডা. আবুল কাশেম চৌধুরী বলেন, “ডা. জাফরুল্লাহ চৌধুরী স্বপ্ন দেখেছেন ও দিকনির্দেশনা দিয়েছেন, তবে প্রকৃত অর্থে গণস্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলেছেন এর সাধারণ কর্মীরা।”

তিনি বলেন, “সম্প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের স্বাধীনতা পদক প্রাপ্তি প্রতিষ্ঠানটির চিন্তা, দর্শন ও কার্যক্রমের প্রতি রাষ্ট্রের স্বীকৃতি। এ অর্জন সকল কর্মীর শ্রম ও ত্যাগের ফল, তাই প্রত্যেক কর্মী এ প্রাপ্তির দাবিদার।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী এ এইচ এম সফিকুজ্জামান, প্রতিষ্ঠাকালীন কর্মী গীতা কর ও বিউটি রানী। 

এ সময় উপস্থিত ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি সন্ধ্যা রায়সহ গণ বিশ্ববিদ্যালয়, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং গণস্বাস্থ্য কেন্দ্র ও এর অঙ্গসংগঠনের কর্মীরা।

অনুষ্ঠানের শুরুতে সকালে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী এবং অন্যান্য শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর একটি র‌্যালি গণস্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ঘুরে পিএইচএ ভবন প্রাঙ্গণে এসে শেষ হয়। বিকালে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

উল্লেখ্য, এ বছর দ্বিতীয়বারের মতো ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর) এবং গণস্বাস্থ্য কেন্দ্র বাংলাদেশের সর্বোচ্চ জাতীয় সম্মাননা স্বাধীনতা পদক লাভ করে।

কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close