রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      
প্রিয় ক্যাম্পাস
শিক্ষার্থী বুলেট বৈরাগী হত্যাকাণ্ডের বিচার দাবিতে জকসুর মানববন্ধন
‎জবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৪:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ৫ম ব্যাচের সাবেক শিক্ষার্থী ও কাস্টমস কর্মকর্তা ‎বুলেট বৈরাগীর হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।
‎মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বহীনতার তীব্র নিন্দা জানিয়ে হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানান শিক্ষার্থীরা।
‎জকসুর ভিপি রিয়াজুল ইসলাম বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী অতীতেও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, কিন্তু আমরা বিচার পাইনি। এখন আমাদের আরেক ভাই বুলেট ভাইকে হত্যা করা হয়েছে, অথচ বিচার প্রক্রিয়ার দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। আমরা এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করছি এবং আইনশৃঙ্খলা বাহিনীর খামখেয়ালিপনার তীব্র নিন্দা জানাচ্ছি।’
‎জকসুর আইন ও মানবাধিকার সম্পাদক হাবীব মোহাম্মদ ফারুক বলেন, “সরকার সাংবিধানিক দায়িত্ব অনুযায়ী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। খুন, ধর্ষণ ও বিশৃঙ্খলা বেড়েই চলেছে। বুলেট ভাইয়ের হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাই, নইলে সরকারকে দায় নিতে হবে।”
‎জবির ডিবেটিং সোসাইটির সভাপতি মাঈন আল মুবাশ্বির বলেন, ‘মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে না পারা অত্যন্ত দুঃখজনক। রাষ্ট্র যদি জনগণের মৌলিক অধিকার রক্ষা করতে ব্যর্থ হয়, তবে জনগণই এর জবাব দেবে। বুলেট ভাইসহ সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে।’
‎মানববন্ধনে জকসুর বিভিন্ন নেতৃবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
‎এর আগে,শনিবার (২৫ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় চট্টগ্রামমুখী লেনে আইরিশ হোটেলের পাশে কাস্টমস কর্মকর্তা ও জবির সাবেক শিক্ষার্থী বুলেট বৈরাগীর লাশ পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় রোববার পাঁচজনকে গ্রেপ্তার করে র‌্যাব।সোমবার পাঁচ আসামির চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। অপর একজনকে তিনদিনের রিমান্ডে পাঠান আদালত।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close