রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার
রুয়েট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৭:৫২ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে তিনি রুয়েট পরিদর্শন করেন। এ সময় তিনি উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। 

উপাচার্যের দপ্তরে উপস্থিত হলে মনোজ কুমারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। এসময় রুয়েটের সকল অনুষদের ডিন, আইসিটি ও ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালকরা উপস্থিত ছিলেন।
 
আলাপকালে উপাচার্য সহকারী হাই কমিশনারকে রুয়েটের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং উভয় দেশের মধ্যে ইঞ্জিনিয়ারিং শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। 

সহকারী হাইকমিশনার তাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির (আইআইটি) শিক্ষা ও গবেষণা কার্যক্রমের দিকগুলো তুলে ধরেন এবং বাংলাদেশের প্রকৌশল শিক্ষা ব্যবস্থার প্রশংসা করেন। 

তিনি জানান, শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে পারস্পরিক সহযোগীতার কোন বিকল্প নেই।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  রুয়েট   রুয়েট পরিদর্শন   ভারতের সহকারী হাই কমিশনার  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close