রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      
প্রিয় ক্যাম্পাস
গবিতে আইন বিভাগের নতুন বিভাগীয় প্রধান হলেন মঞ্জুরুল ইসলাম
গবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৯:৩৯ পিএম
সহকারী অধ্যাপক মো. মঞ্জুরুল ইসলাম

সহকারী অধ্যাপক মো. মঞ্জুরুল ইসলাম

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) আইন বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পেয়েছেন আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. মঞ্জুরুল ইসলাম।

বুধবার (২৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওহিদুজ্জামান ও উপ-রেজিস্ট্রার এ.কে.এম. সাইফুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. মঞ্জুরুল ইসলামকে আইন বিভাগের বিভাগীয় প্রধানের ভারপ্রাপ্ত দায়িত্ব প্রদান করা হলো।

নতুন বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. মঞ্জুরুল ইসলাম বলেন, “আইন বিভাগকে এগিয়ে নিতে আমার লক্ষ্য শিক্ষার্থীদের শুধুমাত্র তাত্ত্বিক জ্ঞানই নয় বরং ব্যবহারিক দক্ষতা, নৈতিকতা ও পেশাগত দায়িত্ববোধে সমৃদ্ধ করা। আইন শিক্ষা একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অন্যতম প্রধান ভিত্তি।”

তিনি আরও বলেন, “নিয়মিত মুট কোর্ট, লিগ্যাল এইড ও গবেষণার মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ বাড়ানো হবে। প্রযুক্তিনির্ভর পাঠদান ও আন্তর্জাতিক মানের কারিকুলাম অনুসরণ করে শিক্ষার্থীদের বিশ্বমানের করে গড়ে তোলা আমার অঙ্গীকার। আমরা এমন দক্ষ ও মানবিক আইনজীবী তৈরি করতে চাই, যারা আইনের শাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে।”

উল্লেখ্য, এর আগে গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন রাজনীতি ও প্রশাসন বিভাগের অধ্যাপক আতাউর রহমান খান।

কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close