শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
অর্থনীতি
টানা তিন দফায় কমলো স্বর্ণের দাম
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৯:৫২ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের বাজারে টানা তিন দফায় কমেছে স্বর্ণের দাম। সর্বশেষ হিসাব অনুযায়ী, এই তিন দফায় মোট ৭ হাজার ৭০০ টাকা কমেছে প্রতি ভরিতে স্বর্ণের দাম।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সর্বশেষ দর অনুযায়ী, ২২ ক্যারেটের ভালো মানের স্বর্ণের প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (২৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দামের তালিকা অনুযায়ী,  ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা (প্রতি ভরি), ২১ ক্যারেট ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা ও সনাতন পদ্ধতি ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।

এর আগে, মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়। তারও আগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে ৩ হাজার ২৬৬ টাকা কমানোর ঘোষণা দেয় বাজুস।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা এবং দেশীয় বাজারে চাহিদার পরিবর্তনের প্রভাবেই টানা কমছে স্বর্ণের দাম।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  তিন দফা   স্বর্ণ   দাম   
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close