শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
অর্থনীতি
২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রামে পৌঁছেছে জাহাজ কুইচি
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১২:৩৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে হংকংয়ের পতাকাবাহী জাহাজ ‘কুইচি’ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। এতে দেশের জ্বালানি সরবরাহে স্বস্তি ফিরেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে চট্টগ্রাম পোর্টের বহির্নোঙরে জাহাজটি ভেড়ে। 

স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইন জানিয়েছে, দুপুর থেকেই জাহাজটি থেকে অকটেন খালাস কার্যক্রম শুরু হবে।

এপ্রিল মাসে এটি অকটেনের তৃতীয় চালান। এর আগে ৮ এপ্রিল ২৬ হাজার টন এবং ১৭ এপ্রিল ২৭ হাজার টন অকটেন নিয়ে আরও দুটি জাহাজ দেশে আসে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে দৈনিক প্রায় ১,২০০ টন অকটেনের চাহিদা রয়েছে। সে হিসেবে এপ্রিল মাসে আসা মোট ৭৯ হাজার টন অকটেন দিয়ে দুই মাসেরও বেশি সময় চাহিদা পূরণ করা সম্ভব হবে।

প্রাইড শিপিং লাইনের স্বত্বাধিকারী নজরুল ইসলাম জানান, বর্তমানে বহির্নোঙরে অকটেন ও ডিজেল নিয়ে আরও পাঁচটি জাহাজ অবস্থান করছে। এছাড়া বুধবার তিনটি জাহাজ বন্দরে ভিড়ে তেল খালাস শুরু করেছে।

তিনি বলেন, ‘বন্দরে ডলফিন জেটি মাত্র তিনটি হওয়ায় সব জাহাজকে একসঙ্গে বার্থিং দেওয়া সম্ভব হচ্ছে না। তার ওপর বিরূপ আবহাওয়ার কারণে কার্গো খালাস কার্যক্রম কিছুটা ধীরগতির মুখে পড়েছে।’

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  অকটেন   চট্টগ্রাম বন্দর   জাহাজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close