শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
প্রিয় ক্যাম্পাস
গবিতে ইংরেজি বিভাগে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
গবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৭:০১ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ইংরেজি বিভাগের ৩৩তম ব্যাচের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মিলনায়তনে (৪১৭নং কক্ষ) আয়োজন সম্পন্ন হয়।

বিদায়ী শিক্ষার্থী আশিক আকাশ বলেন, “বিদায় বেলা বা শেষ মুহুর্তের থেকে কষ্টের কিছু হতেই পারে না। আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই দেননি, বরং জীবনের পথে এগিয়ে চলার সাহস ও প্রেরণাও জুগিয়েছেন। তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। বন্ধুদের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আজ স্মৃতির পাতায় থেকে যাবে। আমরা দেশ ও সমাজের কল্যাণে নিজেদের নিয়োজিত করব।”

ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আফরোজা সিদ্দিকা শিক্ষার্থীদের পরবর্তী জীবনের সাফল্য কামনা করে বলেন, “ন্যায় ও সঠিক পথে থেকে দেশের ও মানুষের সেবায় কাজ করে যেনো ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বপ্ন এবং উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারেন সেই প্রত্যাশা রইলো।”

আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠান শেষে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নীলুফার সুলতানা, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নিরঞ্জন বিশ্বাস, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কেকে/এসএম


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close