রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
অর্থনীতি
কাঁচাবাজারে সবজির দামে আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ১২:৪৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টানা বৃষ্টি ও জ্বালানির মূল্য বাড়ায় সরবরাহে বিঘ্ন ঘটার পাশাপাশি বেড়েছে পরিবহন খরচ। আর এর সরাসরি প্রভাব পড়ছে ঢাকার কাঁচাবাজারে। এর ফলে বেড়েছে সবজির দাম।

আজ শুক্রবার (১ মে) ঢাকার কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম কেজিতে ১০-২০ টাকা পর্যন্ত বেড়েছে।

বর্তমানে প্রতিকেজি কাঁচামরিচ ৬০ টাকা, টমেটো ৫০ টাকা, গাজর ৬০ টাকা, শসা ৮০ টাকা, পটোল ৭০ টাকা, পেঁপে ১০০ টাকা, বেগুন ৭০ টাকা, সজনে ১৪০ টাকা ও ধনিয়া পাতা ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া লেবু হালি বিক্রি হচ্ছে ৩০ টাকায়।

বিক্রেতারা বলছেন, ‘টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হওয়ায় ক্ষেত থেকে সবজি তোলা ব্যাহত হচ্ছে। এতে সরবরাহ কমে গেছে। এর সঙ্গে জ্বালানির দাম বৃদ্ধির কারণে পরিবহন খরচও বেড়েছে।’

সবজি বিক্রেতা জাহাঙ্গীর আলম বলেন, ‘অনেক দূর-দূরান্ত থেকে পণ্য আসে। পাইকারিতেই বস্তায় ১০০-১৫০ টাকা বেশি। পরিবহন খরচ বাড়লে আমাদেরও বেশি দামে কিনতে হয়, বেশি দামে বিক্রি করতেও হয়।’

মুরগির বাজারে অবশ্য গত সপ্তাহের তুলনায় দাম তুলনামূলক স্থিতিশীল রয়েছে। বর্তমানে প্রতিকেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ১৮০ টাকায়; দেশি মুরগি ৭৪০ টাকা, সোনালি ৩৫০ টাকা ও লেয়ার ৩৫০ টাকায়।

অন্যদিকে জলাবদ্ধতার কারণে বাজার করতে এসে বাড়তি ভোগান্তির কথা জানিয়েছেন ক্রেতারা। তাদের অভিযোগ, বাজারে আসতে যেমন কষ্ট হচ্ছে, তেমনি বাড়তি দামও গুনতে হচ্ছে।

রাকি হোসেন নামে ক্রেতা বলেন, ‘জ্বালানির দাম বাড়ার পর থেকেই সবকিছুর ওপর চাপ পড়ছে। এখন আবার টানা বৃষ্টিতে বাজারের পরিস্থিতি আরও খারাপ হয়েছে। সাধারণ মানুষের পক্ষে সংসারের খরচ সামলানো কঠিন হয়ে যাচ্ছে।’

বিক্রেতারা বলছেন, ‘আবহাওয়া স্বাভাবিক না হলে এবং পরিবহন ব্যয় না কমলে আগামী দিনগুলোতে বাজারে দামের চাপ আরও বাড়তে পারে। সব মিলিয়ে জ্বালানির দাম বৃদ্ধি ও টানা বৃষ্টির প্রভাবে কাঁচাবাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার ভোগান্তি পোহাতে হচ্ছে সবাইকেই।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কাঁচাবাজার   সবজির দামে আগুন  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close