সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
অর্থনীতি
দুই হাজার ৪৩২ কোটি টাকার মূলধন হারাল ডিএসই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৪:১৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের পুঁজিবাজারে সূচকের উত্থান-পতনের মধ্য দিয়ে গত সপ্তাহে লেনদেন হয়েছে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন কমেছে ২ হাজার ৪৩২ কোটি টাকা।

পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

 ঢাকা স্টক এক্সচেঞ্জ :
 
সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে শূন্য দশমিক ৩৫ শতাংশ বা ২ হাজার ৪৩২ কোটি টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারে (৩০ মে( ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৫ হাজার ১১৮ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৬ লাখ ৮৭ হাজার ৫৫০ কোটি টাকা।
 
গত সপ্তাহে ডিএসইতে একটি বাদে কমেছে বাকি সব কয়টি সূচকের মান। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ১১ দশমিক ৭২ পয়েন্ট বা শুন্য দশমিক ২২ শতাংশ। ডিএসইএস সূচক কমেছে ১৩ দশমিক ৮৬ পয়েন্ট বা ১ দশমিক ৩০ শতাংশ। তবে ডিএসই-৩০ সূচক বেড়েছে ২ দশমিক শুন্য ৭ পয়েন্ট বা ০ দশমিক ১০ শতাংশ।

ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৭১৬ কোটি ৯৬ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ৪ হাজার ৫১৪ কোটি ২৩ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ২০২ কোটি ৭৩ লাখ টাকা।
 
প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৪০ কোটি ৫৫ লাখ টাকা বা ৪ দশমিক ৪৯ শতাংশ। গত সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৯৪৩ কোটি ৩৯ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৯০২ কোটি ৮৪ লাখ টাকা।
 
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৮৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১১৭টি কোম্পানির, কমেছে ২৪৬টির ও অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের দাম।
 
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) :
 
সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসআই যথাক্রমে শুন্য দশমিক ১৭ শতাংশ ও শুন্য দশমিক ৯৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮০৫ দশমিক ৯৭ পয়েন্টে ও ৮৮৮ দশমিক ৬৯ পয়েন্টে।
  
এছাড়া সিএসই-৩০ সূচক ০.০২ শতাংশ ও সিএসই-৫০ সূচক ০.০৯ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩০৬২.০৯ পয়েন্টে ও ১১১২.৬৫ পয়েন্টে। তবে সিএসসিএক্স সূচক বেড়েছে ০.০০৭ শতাংশ। সূচকটি অবস্থান করছে ৯০৯৩.৪৯ পয়েন্টে।
 
গত সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ১৪৩ কোটি ৯৫ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ১৪৭ কোটি ৭৩ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে লেনদেন কমেছে ৩ কোটি ৭৮ লাখ টাকা।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩০৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১১৬টির, কমেছে ১৭৩টির ও অপরিবর্তিত রয়েছে ১৯টির কোম্পানির শেয়ার দর।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মূলধন হারাল ডিএসই  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close