রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
জাবি অর্থনীতি বিভাগ অ্যালামনাইয়ের নতুন কমিটি গঠন
সভাপতি দৌলতুন্নাহার খানম, সম্পাদক নেছার আহমেদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ১:৩৯ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ড. দৌলতুন্নাহার খানম বেবি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নেছার আহমেদ।

শনিবার (২ মে) বিকেলে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত প্রাক্তন শিক্ষার্থী সম্মিলনী ও ১৪তম দ্বিবার্ষিক সাধারণ সভায় ৪১ সদস্যের এই কমিটি নির্বাচিত হয়। এর আগে সকালে ‘প্রাক-বাজেট ২০২৬-২০২৭: অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও জনমুখী বাজেট গঠনে আমাদের প্রত্যাশা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

সভাপতি ড. দৌলতুন্নাহার খানম বেবি বিশ্ববিদ্যালয়ের ৭ম ব্যাচের শিক্ষার্থী। তিনি সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক পরিচালক এবং ইসলামী ফাইনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। কর্মজীবনে তিনি হাউজ বিল্ডিং ফাইনান্স লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন।

সাধারণ সম্পাদক নেছার আহমেদ বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের শিক্ষার্থী এবং বর্তমানে ব্যাংক এশিয়া পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত। তিনি বাংলাদেশ অর্থনীতি সমিতির নির্বাহী কমিটির সদস্য ও সহ-সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট-এর মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলাম।

কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, এম মফিজুল ইসলাম, দীল মোহাম্মদ, সিদ্দিকুর রহমান মোল্লা কামাল, উৎপল কুমার সাহা, এম গোলাম মোস্তফা, মো. তাহিয়াত হোসেন ও বিধান ত্রিপুরা। কোষাধ্যক্ষ পদে প্রফেসর ড. মুহাম্মদ রেজাউল করিম নির্বাচিত হয়েছেন।

যুগ্ম সম্পাদক পদে নারায়ণ চন্দ্র সরকার ও মুহাম্মদ মাহবুব আলম স্বপন এবং সহ-সম্পাদক হিসেবে মোস্তফা সাইফুল আনোয়ার বুলবুল ও মুহাম্মদ হাদিউজ্জামান সৌরভ দায়িত্ব পেয়েছেন।

এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে সৈয়দ এসরারুল হক সোপেন ও অধ্যাপক আয়েশা সিদ্দিকা রাসু, মহিলা বিষয়ক সম্পাদক শামীম আরা সুলতানা গনি (নিলু), সহ মহিলা বিষয়ক সম্পাদক শামীমা আক্তার, শিক্ষা-গবেষণা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক তৌফিকুল ইসলাম খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীন, সহ প্রচার সম্পাদক শেখ মো. আল আমিন, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. শামসুল আরেফিন রাজিব, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. রাজিয়া মাহবুবা আক্তার শরমিন এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. ইয়াছিন আলী নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এইচ এম মাহফুজুর রহমান, মো. মঈন উদ্দিন, মাসুম আলী, মো. গোলাম রাব্বানী, জামশেদুর রহমান রুবেল, নুরুন নবী নবাব, মো. আবদুস সোবাহান, নেওয়াজ খুরশিদ আহমেদ, আনোয়ার ফারুক তালুকদার শামীম, লাইলা হাসিন, মো. শামসুল আলম পাভেল, মো. কামাল হোসেন, নুসরাত আফরোজ তানিয়া, তাহের মাহমুদ ও ইসতিয়াক রায়হান শুভ।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close