সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন সিনিয়র সহ-সভাপতি আশিক আহমেদ
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ মে, ২০২৬, ৩:১৪ পিএম আপডেট: ০৩.০৫.২০২৬ ৩:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজপথের পরিচিত লড়াকু ছাত্রনেতা আশিক আহমেদ।

বৃহস্পতিবার (১ মে) কেন্দ্রীয় ছাত্রদলের অনুমোদিত এই কমিটিতে তাকে গুরুত্বপূর্ণ এ পদে মনোনীত করা হয়।

আশিক আহমেদ ছোটবেলা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। তৃণমূল থেকে উঠে আসা এই নেতার রাজনৈতিক পথচলা শুরু হয় তার স্কুলজীবনেই। নবম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় তিনি ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। সামনের সারিতে থেকে নেতৃত্ব দিতে গিয়ে বারবার ক্ষমতাসীন ছাত্রসংগঠনের বাধা ও নির্যাতনের মুখোমুখি হয়েছেন। 

রাজপথে সক্রিয়তার কারণে তিনি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্রলীগের হামলার শিকার হন এবং প্রাণনাশের হুমকির মুখে তাকে জোরপূর্বক হল থেকে বের করে দেওয়া হয়। দীর্ঘ সময় ক্যাম্পাসের বাইরে থাকতে হলেও তিনি তার রাজনৈতিক আদর্শ থেকে বিচ্যুত হননি।

এর আগে ২০২১ সালে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি ১ নম্বর সদস্য হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় আশিক আহমেদ বলেন, “সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমি সব সময় সোচ্চার ছিলাম এবং থাকব। আমার লক্ষ্য হলো বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বচ্ছ, ইতিবাচক ও মেধাভিত্তিক ছাত্ররাজনীতির পরিবেশ গড়ে তোলা। দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং গণতন্ত্র রক্ষায় আমি যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত।”

নবগঠিত এই কমিটিতে তার অন্তর্ভুক্তি ছাত্রদলের রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:   ছাত্রদল   কমিটি   ঘোষণা   
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close